সোশ্যাল মিডিয়ায় মূলত ওয়েস্টার্ন পোশাকেই ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কিন্তু এ বার একেবারে ভারতীয় সাজে ধরা দিলেন শাহরুখ-তনয়া সুহানা খান। মণীশ মলহোত্রার ডিসাইন করা সাদা লেহেঙ্গায় অনুরাগীদের চমকে দিলেন সুহানা খান। সাদা লেহেঙ্গা এবং হাল্কা গয়নায় সুহানার সাজ ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে। এছাড়াও ভাইরাল হয়েছে আরো তিনটে ছবি।
এদিন দেখা গেল একেবারে ভারতীয় সাজে মণীশ মলহোত্রার শাড়িতে নেটমাধ্যমে আগুন ছড়ালেন সুহানা খান। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার এই লুক ইতিমধ্যেই তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া।
লাল শাড়িতে খুবই মোহময়ী দেখাচ্ছিল শাহরুখ-কন্যাকে। কানের দুল বাদে অন্য কোনও ভারী গয়না ছাড়াই লাল জর্জেটের শাড়িতে যে ভাবে নিজেকে মেলে ধরেছেন সুহানা তাতে ফ্ল্যাট হয়ে গেছে বহু পুরুষ হৃদয়।
এছাড়াও সুহানার আরো দুটি ছবি দেখে বহু পুরুষ হৃদয়ে লঙ্কাকাণ্ড হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে মেরুন রংয়ের চেলিক এবং প্রিন্টেড লেহেঙ্গায় মিষ্টি হাসি দিচ্ছেন সুহানা। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে কালো সিকুয়েন্সের আবেদনময়ী শাড়িতে পোজ দিচ্ছেন শাহরুখ কন্যা। প্রত্যেকটি ছবির পোশাকই মণীশ মলহোত্রার ডিজাইন করা। ছবিগুলির কমেন্ট বক্সে নিজেদের ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…