Sukanya Samriddhi Yojana: আপনার মেয়ের বিয়ের জন্য এই স্কিমে বিনিয়োগ করুন, আপনি পাবেন 70 লক্ষ টাকা

মুদ্রাস্ফীতির এই যুগে উচ্চশিক্ষা এবং মেয়েদের বিয়ের খরচ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছে। ভারতের বেশিরভাগ অভিভাবক এই নিয়ে বেশ চিন্তিত বলা যেতে পারে। সন্তান জন্মের পর থেকেই যদি এই খরচ গুলো নিয়ে চিন্তা করা যায় এবং সময়মতো সঞ্চয় এবং বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু আগেভাগেই ভালো পরিমাণ টাকা জমিয়ে ফেলা যেতে পারে। এইজন্যই কন্যাদের জন্য সম্প্রতি ভারত সরকার নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা নামের একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পে আপনি একটি একাউন্ট খোলার মাধ্যমে আপনি আপনার মেয়ের উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য একটি ভালো পরিমাণ টাকা জমা করতে পারেন। এই প্রকল্পটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আওতায় আসে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় পিতা মাতারা তাদের মেয়ের বয়স ১০ বছর না হওয়া পর্যন্ত একটি একাউন্ট খুলতে পারেন। একটি পরিবারে মাত্র দুইজন কন্যা সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খুলতে পারেন। জমজ বা তিন সন্তানের ক্ষেত্রে দুটির বেশি একাউন্ট খোলা যেতে পারে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে সর্বোচ্চ ১৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকা জমা করা যেতে পারে। যদি কোন বিনিয়োগকারী তার কন্যার জন্মের পরে এই প্রকল্পে একাউন্ট খোলেন তাহলে তিনি ১৫ বছরের জন্য টাকা জমা করতে পারেন। এরপর একটা ৬ বছরের লক ইন পিরিয়ড থাকে। এই সময়ের মধ্যে আপনার বিনিয়োগের প্রয়োজন নেই তবে আপনি সুদ পেতে থাকবেন। এই প্রকল্পে কন্যার বয়স ১৮ বছর হলে পরিপক্কতার পরিমাণের ৫০ শতাংশ আপনি তুলতে পারেন। মেয়ের বয়স ২১ বছর হলে আপনি বাকি টাকা তুলতে পারেন।

এই প্রকল্পের সব থেকে আকর্ষণীয় বিষয়টা হলো সুদের হার। কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার গণনা করে থাকে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদের হার প্রতি তিন মাস অন্তর পরিবর্তিত হতে পারে। যেহেতু এটা একটা ছোট সঞ্চয় প্রকল্প তাই সুদের হার মোটামুটি বেশি। এই মুহূর্তে এই প্রকল্প সুদের হার বার্ষিক ৮.২ শতাংশ। সরকার সম্প্রতি আসন্ন অর্থবছরের প্রথম প্রান্তিকের ক্ষেত্রে সুদের হার ঘোষণা করেছে। এখনো পর্যন্ত সুদের হারে তেমন কোন পরিবর্তন হয়নি।

কিভাবে ৭০ লক্ষ টাকা পাবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি একটি আর্থিক বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ ৫০,০০০ টাকা জমা করতে পারেন। আপনি এই বিনিয়োগটি কিস্তিতে বা একক ভাবে করতে পারেন। ধরুন ২০২৪ সালে যখন আপনার মেয়ের বয়স এক বছর তখন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটা অ্যাকাউন্ট খুললেন। আপনি যদি প্রতি আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১ লক্ষ ৫০ হাজার টাকা করে জমা করেন তাহলে ২০৪৫ সালে পরিপক্কতার সময় আপনারা পেয়ে যাবেন ৬৯ লক্ষ ২৭ হাজার ৫৭৮ টাকা। এতে আপনি বিনিয়োগ করবেন ২২ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে আপনি সুদ থেকে রোজগার করবেন ৪৬ লক্ষ ৭৭৫৭৮ টাকা। এই প্রকল্পের অধীনে ১.৫০ লক্ষ টাকার বার্ষিক আয়ের উপরে কর ছাড় পাওয়া যেতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026