নিউজ

Summer Holiday: স্কুলগুলিতে আরও বাড়ল গরমের ছুটি, নয়া নির্দেশিকা শিক্ষা দফতরের

স্কুলে ছুটি নিয়ে এল বড় আপডেট। এপ্রিল মাস থেকেই তাপপ্রবাহ চরমে ওঠায় সময়ের আগেই গরমের ছুটি (Summer Holiday) পড়ে গিয়েছিল রাজ্যের স্কুলগুলিতে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের অনেক আগেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলিতে। স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, আগামী ৩ রা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। কিন্তু এবার আরো গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের সরকারি এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলগুলিতে।

খাতায় কলমে ৩ রা জুন থেকে স্কুল খুলে গেলেও ছাত্রছাত্রীরা স্কুলে যাবে আগামী ১০ জুন থেকে। ৯ জুন পর্যন্ত সমস্ত সরকারি এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলগুলি বন্ধ থাকলেও শিক্ষক শিক্ষিকাদের ৩ রা জুন থেকেই স্কুলে যেতে হবে। উল্লেখ্য, আগে স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের স্কুলগুলিতে। আর ছুটি শেষ হবে ২ জুন। কিন্তু এপ্রিলেই তাপপ্রবাহের ভয়াবহতা দেখে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সেই মতো ঘোষণা করা হয়, ২২ এপ্রিল আগাম গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি রয়েছে স্কুলগুলিতে।

কিন্তু সোমবার স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৪ ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেও রাজ্যের সরকারি এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। এমতাবস্থায় স্কুলের স্বাভাবিক পঠনপাঠন শুরু হওয়া সম্ভব নয়। তাই ছুটি বাড়িয়ে ৩ রা জুনের পরিবর্তে ১০ জুন থেকে খুলবে স্কুল। এদিন থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। তবে শিক্ষক শিক্ষিকাদের জন্য ৩ রা জুন থেকেই খুলে যাচ্ছে স্কুল।

তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগেই বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা। উপরন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণেও অনেকটা কমেছে তাপমাত্রার পারদ। কিন্তু আবহাওয়া অনুকূল হলেও স্কুলে পঠনপাঠন শুরু হতে আরও দেরি করায় শুরু হয়েছে বিতর্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026