নিউজ

Summer Vacation: গরমের দাপট কমতেই ফের স্কুল খোলার দাবি, ছুটি বাতিল নিয়ে চিঠি শিক্ষা দফতরে

প্রচণ্ড গরম, দাবদাহের পরিস্থিতির কারণে গরমের ছুটি (Summer Vacation) পড়ে গিয়েছিল রাজ্যের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে। তীব্র তাপপ্রবাহে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। তবে কয়েকদিনের বৃষ্টিতে কমেছে গরম। এমতাবস্থায় ছুটি বাতিল করে আবারও স্কুল চালু করার দাবি উঠতে শুরু করেছে। গরম খানিকটা কমতেই ফের স্কুল খোলার দাবি তুলেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি।

এপ্রিল মাস থেকেই প্রচণ্ড দাবদাহের জন্য রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে গরমের দাপট অনেকটাই কমেছে। তাই ফের স্কুল খোলার দাবি উঠেছে। উক্ত দুই শিক্ষক সংগঠনের দাবি, এক ভাবে লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খুলে দেওয়া হোক। এখন যেহেতু গরম কমে গিয়েছে তাই ছুটি বাতিল করে স্কুল খুলে দেওয়া হোক। ফের যদি অতিরিক্ত গরম পড়ে তখন ফের ছুটি ঘোষণা করা যেতে পারে।

উল্লেখ্য, প্রথমে মে মাস থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, প্রাথমিক স্কুলে ছুটি থাকবে ১৩ মে থেকে ৩১ মে পর্যন্ত। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত। কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই প্রচণ্ড গরম পড়ে যাওয়ায় স্কুলগুলিতে ছুটি এগিয়ে আনা হয়। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফে নোটিশ দেওয়া হয়। আপাতত গরমের ছুটি রয়েছে আগামী ৩ জুন পর্যন্ত।

তবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কথায়, এখন গরম অনেকটাই কম, ঝড়বৃষ্টি হচ্ছে। তাই ফের স্কুল খুলে দেওয়া যায়। আবার যদি প্রচণ্ড গরম পড়ে সেক্ষেত্রে ফের কয়েক দিনের ছুটি দেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে এখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। পাঠক্রমও বদলেছে। তাই গরম না থাকা সত্ত্বেও স্কুলগুলিতে গরমের ছুটি থাকলে এতে পড়াশোনায় ক্ষতি হবে। তাই স্কুল খুলে দিয়ে স্বাভাবিক পঠনপাঠন শুরু করার দাবি জানানো হয়েছে। এই মর্মে শিক্ষা দফতরেও চিঠি দেওয়া হয়েছে ওই দুই শিক্ষক সমিতির তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026