সোনা (Gold) কে না পছন্দ করেন! এই ধাতুর গুরুত্ব ১০-২০ বছর আগেও যেমন ছিল, এখনও তেমনই আছে। তবে দিন দিন লাফিয়ে বাড়ছে সোনার দাম। তাই মনে চাইলেও শখ পূরণ করার জন্য সোনা কেনার আগে দু বার চিন্তা করতে হয় মধ্যবিত্তকে। ১০ মে, শুক্রবার অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে শুভ বলে মানা হয় হিন্দু ধর্ম এবং সংষ্কৃতিতে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে সোনা কেনার চল রয়েছে বহু যুগ ধরে। বর্তমান বাজারে আকাশ ছোঁয়া সোনার দামের মধ্যেও এই দিনটিতে সোনার বেচাকেনা বাড়ে। তবে জানেন কি, মাত্র ১ টাকাতেই আপনি কিনতে পারবেন ২৪ ক্যারাট সোনা?
কীভাবে পাবেন ১ টাকায় সোনা? বুলিয়ান বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭১,৫০০ টাকা। কিন্তু কিছু বিকল্প রয়েছে যেখান থেকে মাত্র ১ টাকায় কেনা যাবে ২৪ ক্যারাট সোনা। তবে না, সাধারণ দোকানে এই সোনা কিনতে পারবেন না। এখানে বলা হচ্ছে ডিজিটাল সোনার কথা। ডিজিটাল টাকার মতো এই ডিজিটাল সোনাও জমা থাকবে ডিজিটাল মানিব্যাগে, যা যখন খুশি বেচাকেনা করা যাবে।
উল্লেখ্য, বুলিয়ান বাজারের দরেই ডিজিটাল সোনা কিনতে পাওয়া যায়। বাড়িতে বসেই এই ডিজিটাল সোনা কেনা সম্ভব। ভারতে MMTC-PAMP India Pvt. লিমিটেড, অগমন্ট গোল্ড লিমিটেডের মতো কিছু কোম্পানি রয়েছে যেগুলি ডিজিটাল সোনা কেনার বিকল্প দেয়। এছাড়াও গুগল পে, ফোন পে এর মতো অ্যাপেও কেনা যায় ডিজিটাল সোনা। এই সোনা পরে ইচ্ছামতো বিক্রিও করা যাবে। প্রাপ্ত রিটার্ন চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
উল্লেখ্য, আজ বুলিয়ান বাজারে ২৪ ক্যারাট সোনার দর প্রতি গ্রাম ৭১,৫০০ টাকা, যেখানে ২২ ক্যারাট সোনার দর প্রতি ১০ গ্রাম ৬৫,৫০০ টাকা। বুলিয়ান বাজারে ৭৫০ বিশুদ্ধ সোনার দর প্রতি ১০ গ্রাম ৫৩,৭১৮ টাকা আর ৫৮৫ গ্রাম বিশুদ্ধ সোনা প্রতি ১০ গ্রাম পাওয়া যাচ্ছে ৪১,৯০০ টাকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…