ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

8th Pay Commission: নির্বাচন মিটলেই কেন্দ্রে অষ্টম বেতন কমিশন! কতটা বাড়বে কর্মচারীদের বেতন, রইল হিসেব

লোকসভা নির্বাচনের মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখবরের আশায় দিন গুনছেন। জল্পনা শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন হতে চলেছে। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন। তবে রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কথাবার্তা নাকি ইতিবাচক দিকেই এগোচ্ছে। এমতাবস্থায় যদি অষ্টম বেতন কমিশন গঠন হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে।

বেশ অনেকদিন ধরেই অষ্টম বেতন কমিশনের দাবি উঠছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিছু সংগঠন এ বিষয়ে দাবি জানাচ্ছিল বেশ অনেক দিন ধরেই। এর মাঝেই শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচন মিটলেই নতুন সংশোধিত বেতন কমিশন তৈরি হতে পারে। ভারতীয় রেল টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশনের তরফে কর্মী মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

কর্মী মন্ত্রণালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রকে, যেখানে অষ্টম বেতন কমিশন নিয়ে দাবিদাওয়া সম্পর্কে বিবেচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বর্তমান সপ্তম বেতন কমিশনটি গঠন হয়েছিল ২০১৪ সালে আর তা কার্যকর হয় ২০১৬ সালে। সাধারণত প্রতি ১০ বছরে একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন গঠন হওয়ার পরেই কর্মচারীদের বেতন বেড়ে গিয়েছিল ২৩ শতাংশ।

সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করা হয়েছিল ২.৫৭ গুণ। সেই মতোই কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছিল। রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশন গঠন হলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হবে ৩.৬৮ গুণ। অর্থাৎ কর্মচারীদের বেসিক পে ১৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী এই ফিটমেন্ট ফ্যাক্টর। পে কমিশন সংশোধন করে কর্মচারীদের নতুন বেসিক বেতন কাঠামো তৈরি করে। এই সময়ে ফিটমেন্ট ফ্যাক্টর এর উপরে নির্ভর করে পুরনো মূল বেতন কাঠামো পরিবর্তন করা হয়। পে কমিশনের রিপোর্টে ফিটমেন্ট ফ্যাক্টর এর সুপারিশকেই তাই সব থেকে জরুরি মনে করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026