বিনোদন

রিয়ার জন্য তৈরি প্রশ্ন, রবিবার রিয়াকে সরাসরি জেরা করবে এনসিবি

সুশান্ত কেসে জল ক্রমশ ঘোলা হচ্ছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইতিমধ্যেই সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে গ্রেফতার করেছে। আজ শনিবার এই দুইজনকে আদালতে তোলা হলেও, আদালতের রায় অনুযায়ী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি র হেফাজতেই থাকবে।

উল্লেখ্য, সৌভিক চক্রবর্তী জেরার মুখে দিদি রিয়া চক্রবর্তীর নাম এনেছেন। সৌভিকের সরাসরি অভিযোগ রিয়াকে যে নাকানি চোবানি খাওয়াবে তা একেবারে স্পষ্ট। সৌভিকের স্বীকারোক্তির মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল যে রিয়া চক্রবর্তী স্যামুয়েল মিরান্ডাকে দিয়ে মাদক আনাতেন। সৌভিক মাঝে অনুঘটকের কাজ করতেন।সৌভিকের স্বীকারোক্তির পাশাপাশি সুশান্তের পরিচারক জানান, রিয়া চক্রবর্তী নির্দেশ দিতেন সুশান্তের খাওয়ারে মাদক দিতে। এমনকি রিয়া চক্রবর্তী নানা আছিলায় সুশান্তের খাওয়ারে মাদক মেশাতেন। এছাড়াও, সৌভিক ও রিয়ার সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করার পর, সৌভিক-রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট-এ উঠে আসে নানান অপ্রাসঙ্গিক কথা, যেখানে এটা স্পষ্ট যে রিয়া ও সৌভিক উভয়েই প্রত্যক্ষ ভাবে মাদক লেনদেনের সঙ্গে যুক্ত।

তাই এইবার একেবারে কোমর বেধে নেমে পড়েছে সিবিআই ও নারকোটিক্স ডিপার্টমেন্ট। সূত্রের খবর, সৌভিক ও স্যামুয়েলের জবানের ভিত্তিতেই আজ রাতে অর্থাৎ শনিবার রিয়াকে সমন পাঠাবে। রিয়ার জন্য থাকবে কিছু প্রশ্ন যার কেন্দ্রবিন্দু সৌভিক ও স্যামুয়েলের স্বীকারোক্তি। উল্লেখ্য, সুশান্ত মৃত্যু কেসে যতটা না রিয়া চক্রবর্তী ফাসবেন তার থেকে কয়েকগুণ বেশি ধাক্কা খাবেন মাদক চক্রান্তে, এমনটাই মনে করছে নেটিজেনের একাংশ।

কিছুদিন আগেও, এক গণমাধ্যমে রিয়া স্পষ্ট করে বলেছেন যে তিনি কোন মাদক সেবন করেন না এমনকি তাঁর আইনজীবীও এই একই কথা বলেছেন, অথচ রিয়ার ভাই সৌভিক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে রিয়া মাদক আনাতেন। অন্যদিকে দীপেশও জানিয়েছেন যে রিয়াই সুশান্তের খাবারে মাদক মেশাতেন। পাশাপাশি শ্রুতি মোদিও জানিয়েছিলেন যে সুশান্ত ও রিয়া একসঙ্গে মাদক সেবন করতেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026