বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।
টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। ইতিমধ্যেই রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন (Nikhil jain) 1,00,000 লিটার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। অপরদিকে সুনীল শেঠি (suniel shetty) টাই আপ করেছেন কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে।
কেভিএন ফাউন্ডেশনের নতুন প্রকল্প ‘feed my city to provide oxygen concentrators’-এ যোগ দিয়েছেন সুনীল। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরুতে বিনামুল্যে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ শুরু হয়ে গিয়েছে। সুনীল এই কথা টুইট করে লেখেন, তিনি নিজেকে ধন্য মনে করছেন কেভিএন ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে। সুনীল তাঁর সকল অনুরাগী ও বন্ধুদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে, তৎক্ষণাৎ সবাইকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সুনীল।
Zach Galifianakis is trading punchlines for plants in his new Netflix series This is a…
BTS is officially returning to late-night television. The Grammy-nominated K-pop supergroup will appear on The…
BritBox’s new drama The Lady revisits the extraordinary and tragic life of Jane Andrews, once…
Leah McSweeney’s legal battle against Bravo and Andy Cohen has taken a significant step forward.…
Pearl Jam is moving forward after the unexpected exit of longtime drummer Matt Cameron, who…
Fresh off winning three Oscars for his film Frankenstein, Guillermo del Toro has surprised fans…