বিনোদন

করোনা যুদ্ধে সামিল টুইঙ্কল-অক্ষয়, দান করলেন ১০০ অক্সিজেন কনসেন্ট্রেটর

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। ইতিমধ্যেই রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন (Nikhil jain) 1,00,000 লিটার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। অপরদিকে সুনীল শেঠি (suniel shetty) টাই আপ করেছেন কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে।

কেভিএন ফাউন্ডেশনের নতুন প্রকল্প ‘feed my city to provide oxygen concentrators’-এ যোগ দিয়েছেন সুনীল। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরুতে বিনামুল‍্যে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ শুরু হয়ে গিয়েছে। এদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়কুমার (Akshay kumar) ও টুইঙ্কল খান্না (twinkle khanna)। ইন্সটাগ্রামে পোস্ট করে টুইঙ্কল জানিয়েছেন, তিনি ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। ইতিমধ্যেই তাঁরা 100 অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছেন।

গত 4 ঠা এপ্রিল অক্ষয়কুমার নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় নিজের উপলব্ধির কিছু অংশ ইন্সটাগ্রামে শেয়ার করেছেন টুইঙ্কল। তিনি বলেন, নিজের পরিবারের সদস্য অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে সেখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। টুইঙ্কল নেটিজেনদের অনুরোধ করেছেন সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য। এর আগেও অক্ষয় প্রাক্তন ক্রিকেটার ও দিল্লির বিধায়ক গৌতম গম্ভীর (Gautam gambhir)-এর স্বেচ্ছাসেবী সংগঠনের করোনা তহবিলে 1 কোটি টাকা আর্থিক সাহায্য দান করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

দেশব্যাপী ধর্মঘটের ডাক SBI কর্মীদের, টানা ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা!

দেশজুড়ে বড়সড় প্রভাব ফেলতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র কর্মীদের ডাকা ধর্মঘট। অল ইন্ডিয়া…

May 19, 2026

DBT লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার? কীভাবে চেক ও অ্যাকটিভ করবেন জানুন

রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু…

May 19, 2026

৬০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ২ জেলায় কমলা সতর্কতা, আজকের আবহাওয়া

সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। ঝাঁঝালো রোদ ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে সাধারণ মানুষের বাইরে…

May 19, 2026

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026