বিনোদন

মাত্রা ছাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ! বিনামুল‍্যে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করলেন সুনীল শেঠি

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। ইতিমধ্যেই রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন (Nikhil jain) 1,00,000 লিটার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। অপরদিকে সুনীল শেঠি (suniel shetty) টাই আপ করেছেন কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে।

কেভিএন ফাউন্ডেশনের নতুন প্রকল্প ‘feed my city to provide oxygen concentrators’-এ যোগ দিয়েছেন সুনীল। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরুতে বিনামুল‍্যে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ শুরু হয়ে গিয়েছে। সুনীল এই কথা টুইট করে লেখেন, তিনি নিজেকে ধন্য মনে করছেন কেভিএন ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে। সুনীল তাঁর সকল অনুরাগী ও বন্ধুদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে, তৎক্ষণাৎ সবাইকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সুনীল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026