বলিউড

Cricketer’s love story: আথিয়ার বিয়ে নিয়ে বড় আপডেট দিলেন সুনীল শেঠি, ওয়েব সিরিজ ‘ধারাভি ব্যাঙ্ক’-এর লঞ্চ ইভেন্ট থেকে দিলেন এই তথ্য

ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক যে ওতপ্রোতভাবে জড়িত, তা কারোর অজানা নয়। এটির মধ্যে একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। এমনকি বিরাট কোহলি, যুবরাজ সিংয়ের মতো তাবড় তাবড় ক্রিকেটাররা বলিউড অভিনেত্রীর সাথে বাধা পড়েছেন সাতপাকে। তবে বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল এবং বলিউড ইন্ডাস্ট্রির সফলতম অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি।

বিগত বেশ কয়েক বছর ধরে বলিউডের এই রূপসী অভিনেত্রীর সাথে ডেট করছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। ২০২১ সালে এই জুটি তাদের সম্পর্কের কথা জনসম্মুখে প্রকাশ করেন। যদিও তাদের সম্পর্কের মান্যতা দিতে বেশ কয়েক বছর লাগিয়েছিলেন কে এল রাহুল এবং আথিয়া শেঠি। তবে সম্পর্কের মান্যতা দিলেও কবে সাত পাকে বাঁধা পড়বেন সে বিষয়ে মুখ খোলেননি কেউই।

সম্প্রতি বলিউড অভিনেতা সুনীল শেঠি তার কন্যার ব্যাপারে মুখ খুলেছেন জনসম্মুখে। সুনীল শেঠি সম্প্রতি আথিয়া এবং ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের বিয়ে নিয়ে অনেক তথ্য দিয়েছেন। আসন্ন ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ধারাভি ব্যাঙ্ক’-এর লঞ্চ ইভেন্টে মেয়ের বিয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন সুনীল শেঠি। এই জুটির বিবাহ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,’খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে কে এল রাহুল এবং আথিয়া শেঠি।”

তবে এই প্রথমবারের জন্য নয়, সুনীল শেঠি এর আগেও তার কন্যার ব্যাপারে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ার সামনে। যদিও তখন তিনি বলেছিলেন,’কে এল রাহুল বর্তমানে ব্যস্ত সিডিউলের মধ্য দিয়ে যাচ্ছে। এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপের মতো ইভেন্ট রয়েছে তার সামনে। তাই যখন তার ব্যস্ততা কমবে তখন বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। বিয়ে তো আর ছোট্ট অনুষ্ঠান নয়।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026