বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। আবার অনেকেই বলিউডের জনপ্রিয়তা পেয়ে থাকেন বিশেষ কিছু রোল করার কারণে। এমনই একজন অভিনেত্রী হলেন জেনিফার উইঙ্গেট। বলিউডে তার আবির্ভাব হয়েছিল শিশুশিল্পী হিসাবে। বর্তমানে ছোট পর্দার একাধিক প্রজেক্টে কাজ করেন তিনি।
মাত্র ১০ বছর বয়সে ‘আকেলে হাম আকেলে তুম’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে জেনিফার উইঙ্গেট তাঁর ক্যারিয়ার শুরু করেন। এর পরে, তিনি ১২ বছর বয়সে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন। অনেক বড় তারকার সঙ্গে শিশু অভিনেতা হিসেবে স্ক্রিন ভাগ করে নিয়েছেন তিনি। জেনিফার উইঙ্গেট বড় পর্দায় ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি, আমির খান, মনীষা কৈরালার সঙ্গে কাজ করেছেন।
আপনাদের জানিয়ে রাখি, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের সিনেমা “কুচ না কাহো”তে পূজার ভূমিকায় অভিনয় করেছিলেন জেনিফার উইঙ্গেট। এছাড়াও বেহাদ-এ মায়া মেহরোত্রা এবং বেপান্নাহ-তে জোয়া সিদ্দিকীর ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। বর্তমানে তার বয়স ৩৬ এর গণ্ডি স্পর্শ করেছে। এখন অনেক ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয়তা পেলেও অভিনয় দক্ষতার কারণে বর্তমানে দর্শকদের একজন পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন জেনিফার উইঙ্গেট।
অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে জেনিফার উইঙ্গেট মুম্বাইয়ে অর্ধেক মারাঠি এবং অর্ধেক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হেমন্ত উইঙ্গেট এবং মায়ের নাম প্রভা উইঙ্গেট। তার বাবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কাজ করেন এবং মা একজন গৃহিণী। ২০০৫ সালে তিনি করণ সিং গ্রোভারের সাথে ডেট করা শুরু করেন। ২০১২ সালে তাদের সম্পর্ক পরিণতি পায়। অবশ্য মাত্র ২ বছরে ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…