ওয়াশিংটন: ২০২০ সালে দাঁড়িয়েও প্রকৃতির এমন খামখেয়ালিপনা ঘটে, তা বিশ্বাস করা যায় না। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়, যা আমরা দেখেও বিশ্বাস করতে পারি না। এমন একটি ঘটনা হল, আমেরিকার শেষ প্রান্তের এক শহরে। গত ১৯ নভেম্বর আমেরিকার শেষ সীমার শহরে সূর্যঅস্ত গিয়েছে। তবে এটাকে ঠিক সূর্যাস্ত আপনি নাও বলতে পারেন। কারণ, রোজ যে নিয়মে সূর্য অস্ত যায়, সেই নিয়মে সূর্য অস্ত যায় না এখানে। তাই আপনি বলতে পারেন সূর্য ছুটি নিয়েছে এই শহর থেকে। সূর্য ছুটি নিয়ে আবার ফিরে আসবে এই শহরে আগামী বছরের ২২ জানুয়ারি। ততদিনে অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট আসনেও নতুন উদয় ঘটে যাবে। মানে জো বাইডেন ততদিনে প্রেসিডেন্টের আসনে হোয়াইট হাউসে বসে যাবেন।
আমেরিকার শেষ প্রান্তে উত্তর সীমায় আলাস্কার উটকিয়াগভিক শহর অবস্থিত। যেখানে বছরের দুমাস সূর্যাস্তের কোনও বালাই থাকে না। সারাক্ষণই সূয্যিমামা জ্বলজ্বল করে। আবার শীতের দু’মাস সূর্য অস্ত চলে যায়। কিন্তু উদয় হয় না। তবে একেবারে আঁধার নেমে আসে না এই শহরে। হালকা আলোর আভা দিনের বেলায় কিছুক্ষণ লক্ষ্য করা যায়। যেটাকে বলে পোলার লাইট।
জানা গিয়েছে, বুধবার আমেরিকান সময়ে দুপুর দেড়টা নাগাদ সূর্য অস্ত গিয়েছিল। সারাদিনের এই বন্ধুকে বিদায় জানাতে শহরবাসীরা প্রত্যেক বছরের মতো এ বছরও উপস্থিত ছিল। তাদের কথায় উঠে এসেছে সূর্যকে বিদায় জানানোর এক অনন্য গল্প। এক শহরবাসী বলেছেন, ‘আমরা আমাদের সব সময়কার বন্ধুকে বিদায় জানাতে এসেছি। শীতকালের জন্য প্রস্তুতিও আমাদের চলছে। আমেরিকার এই শহর সবার থেকে এই জন্যই আলাদা। যেখানে সূর্যকে নিয়ে একটা অন্য কাহিনি রয়েছে। যা পৃথিবীর কোনও প্রান্তে হয়তো নেই। আগামী বছরের ২২ জানুয়ারি দুপুর ১টা ১৬ মিনিট নাগাদ পুনরায় এই শহরে সূর্যোদয় হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…