রাজ্য

মুখ্যমন্ত্রীর আজ বাঁকুড়া সফরের শুরু, কাল বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সাথে

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। আজ অর্থাৎ সোমবার জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল দুপুরেই বাঁকুড়ায় পৌঁছে গিয়েছেন। আজ থেকেই তিনি প্রশাসনিক ও রাজনৈতিক বৈঠক করবেন। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরের পর মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

গতকাল দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া পৌঁছে গিয়েছিলেন। আজ অর্থাৎ সোমবার তিনি প্রথমেই খাউতায় সিধু কানু স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানেই তিনি উপভোক্তাদের তাদের হাতে সরকারি সাহায্য তুলে দেবেন। তারপর একাধিক শিলান্যাস ও উদ্বোধন কর্মসূচি আছে তার। এরপর কালকে বাঁকুড়ার রবীন্দ্রভবনে তার একটি প্রশাসনিক বৈঠক আছে। অবশ্য প্রশাসনিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তিনি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। ভার্চুয়াল বৈঠকে করোনার টিকা কি করে আনা যাবে বা কারা আগে পাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। তারপরের দিন বুধবার সুনুকপাহারি তে একটি দলীয় সভায় তিনি যোগদান করবেন। বুধবার সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

এবারের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সামনেই আদিবাসী এলাকায় এবং জঙ্গলমহল এলাকায় কি কি ধরনের কাজ হয়েছে এবং ভবিষ্যতে কি কি কাজ করা যায় সেই নিয়ে বিস্তর আলোচনা করবেন। তৃণমূল সূত্রের খবর মুখ্যমন্ত্রীর এই বাঁকুড়া সফর মোটেও লোক দেখানি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মত নয়। তিনি এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করবে। রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই বাঁকুড়া সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে আরও গতি আসবে জেলায়।

প্রসঙ্গত আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূল দুটি সিট হারিয়েছিলেন। খোদ মন্ত্রী দাঁড়িয়েও জয়লাভ হয়নি। তাই মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আদিবাসী ভোট ব্যাংকের দিকে নজর পরেছে বিজেপির। তাই জঙ্গলমহলের এক জেলা থেকেই মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন। তৃণমূল বিজেপির ভোট প্রচারে এরকম হাড্ডাহাড্ডি লড়াই দেখে বলাই যায় বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026