নিউজ

Super Cyclone in Kali Puja: কালীপুজোয় ধেয়ে আসছে সুপার সাইক্লোন! ঘন্টায় গতিবেগ ২৫০ কিলোমিটার, পূর্বাভাসে বাড়ছে আশঙ্কা

প্রায় গোটা দুর্গাপুজো বৃষ্টিতে ভেসেছে। এবার আবার বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। দুর্গাপূজো ও লক্ষ্মীপূজার পর এবার কালী পুজোতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এবার নিম্নচাপের সাধারণ বৃষ্টি নয়। আসতে পারে সুপার সাইক্লোন। জানা গিয়েছে, আগামী ২৫ অক্টোবরের মধ্যে এই দেশের একাধিক রাজ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন। এই সাইক্লোনের গতিবেগ হবে ঘন্টায় ২৫০ কিলোমিটার। সাইক্লোনের প্রভাবে কালীপুজোর দিন ২৪ অক্টোবর তাণ্ডব হবে নাকি, সেই প্রসঙ্গে এখনও কোনো স্পষ্ট পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।

আসলে ইতিমধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় এসেছে। কিন্তু পুজোর মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালই বৃষ্টি হয়েছে। এবার কালীপুজোয় বঙ্গে সুপার সাইক্লোনের পূর্বভাস দিয়েছে মার্কিন গবেষণা সংস্থা। তাদের মতে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি নিম্নচাপ সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। অপরদিকে ১৭-১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। সেটিও সাইক্লোন আকার ধারণ করতে পারে ১৯ অক্টোবরের মধ্যে। এর ফলে আশঙ্কা করা হচ্ছে দীপাবলি উৎসবের শুভ মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতে পারে। যদি ওই সাইক্লোন আসে তাহলে তার নাম হবে সিত্রাং। ১৭ তারিখের পর ঘূর্ণিঝড় আদৌ আসবে নাকি, সেই নিয়ে স্পষ্ট জানাবে হাওয়া অফিস।

আজ বুধবার সকাল থেকে কলকাতায় রৌদ্রজ্জ্বল ঝলমলে আকাশ দেখা যাবে। তবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৯৫ শতাংশ। আজ থেকে উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026