টেক বার্তা

দীপাবলিতে দারুন অফার, মাত্র ১০ টাকায় তিন মাস বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন ইউটিউব

দীপাবলি উপলক্ষে ইউটিউব ব্যবহারকারীদের জন্য একটি দারুন অফার নিয়ে এলো গুগল কর্তৃপক্ষ। মাত্র ১০ টাকা খরচ করে এই তিন মাস বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন আপনার প্রিয় সমস্ত ভিডিওগুলি। অনেক সময় ইউটিউবে আসা এই সমস্ত বিজ্ঞাপনগুলি আপনার বিনোদনের মজা নষ্ট করে দেয়। আপনি এই বিজ্ঞাপন দেখে বিরক্ত হলেও আপনি বন্ধ করতে পারেন না। শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রহণ করলে তবেই নির্ঝঞ্ঝাটে আপনি ভিডিও দেখতে পারেন। ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে তাই দীপাবলি উপলক্ষে একটি দারুন অফার নিয়ে এল ইউটিউব।

এই নতুন অফার অনুযায়ী এখন আপনি মাত্র দশ টাকায় বিজ্ঞাপন মুক্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন ইউটিউব প্লাটফর্মে। পুরো তিন মাসের জন্য এই সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র ভারতীয় অ্যাকাউন্টের সাবস্ক্রিপশনের উপরে এই দারুন অফার নিয়ে এসেছে ইউটিউব। এমনিতে এই সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য প্রতি মাসে ১২৯ টাকা খরচ করতে হয়। অর্থাৎ হিসাব মতো তিন মাসে মোট ৩৯৩ টাকা খরচ হবে। সেই জায়গায় আপনি এই অফারের মাধ্যমে মাত্র ১০ টাকায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনাকে ইউটিউব একাউন্টে গিয়ে গেট প্রিমিয়াম অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে অনলাইনে অর্থ জমা দিয়ে আপনি নতুন অফার উপভোগ করতে পারবেন। এখানে জানিয়ে রাখা ভালো, শুধুমাত্র অক্টোবর এবং নভেম্বর মাসে উৎসবের আবহে এই নতুন অফার দিতে চলেছে ইউটিউব। ইউটিউবের সস্তা সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন মুক্ত মিউজিক বাজিয়ে উৎসবের মজা আপনি দ্বিগুণ করতে পারেন। পরবর্তীকালে ইউটিউবে বিজ্ঞাপন মুক্ত ভিডিও’ দেখতে পারবেন এই অফারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026