নিউজ

তীব্র গতিতে এগোচ্ছে সুপার সাইক্লোন, জানুন সর্বোচ্চ কত কিমি বেগে বইবে ঝড়

তীব্র গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে আমফানের গতিপ্রকৃতি নিয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠা সুপার সাইক্লোন দীঘা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ইতিমধ্যে পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে সরতে শুরু করেছে সুপার সাইক্লোনটি। বিগত ৬ ঘন্টায় অনেকটাই কাছাকাছি এসে পৌঁছেছে আমফান। এই সময় ঘন্টায় ১৮ কিমি বেগে এগিয়ে এসেছে সুপার সাইক্লোনটি। যা ইতিমধ্যে পারাদ্বীপ থেকে মাত্র ৩৬০ কিমি দক্ষিণে এবং দীঘা থেকে ৫১০ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৫০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে সুপার সাইক্লোনটি।

ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান। তবে সমুদ্রের মধ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করেছে আমফান, স্থলভাগের দিকে এগিয়ে এলে তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ ঝড়ের গতিবেগ ঘন্টায় ২০০ – ২৩০ কিমি পর্যন্ত থাকলেও রাত সাড়ে ১১ টা নাগাদ তা কমে ঘন্টায় ১৯০ – ২১০ কিমির আশেপাশে চলে আসবে। বুধবার আরও কিছুটা শক্তিক্ষয় ঘটবে আমফানের। সকাল সাড়ে ৫ টা নাগাদ ঘন্টায় ১৮০ – ১৯০ কিমি বেগে ঝড় বইবে। বেলা সাড়ে ১১ টার দিকে ঘন্টায় ১৬০ – ১৭০ কিমি বেগে বয়ে যাবে ঝড়। এরপরই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দীঘা উপকূলে সুপার সাইক্লোনটির আছড়ে আশঙ্কা রয়েছে।

স্থলভাগে আছড়ে পড়ার বেশ কিছুটা শক্তিক্ষয় ঘটবে আমফানের। স্থলভাগের উপর রাত সাড়ে ১১ টা নাগাদ ঘন্টায় ৯৫ – ১০৫ কিমি ঝড় বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার ধীরে ধীরে পরিবর্তন ঘটবে আবহাওয়ার। বেলা সাড়ে ১১ টার দিকে ঝড়ের গতি নেমে আসবে ঘন্টায় ৫০ – ৭০ কিমিতে। রাত সাড়ে ১১ টা নাগাদ দুর্যোগ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026