নিউজ

ভয়ানক হচ্ছে ঝড়ের গতি, দুর্যোগের হাত থেকে বাঁচতে দেওয়া হল হেল্প লাইন নম্বর

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে দুর্গতদের সাহায্যের জন্য নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। সাথে আছে বিশেষ হেল্প লাইন নম্বর। জানানো হয়েছে ২৪ ঘন্টা খোলা থাকবে এই কন্ট্রোল রুম এবং বিশেষ হেল্প লাইন নম্বর। হেল্প লাইন নম্বর গুলি হলো ২২১৪-৩৫২৬ এবং ২২১৪-১৯৯৫

নবান্নের টোল-ফ্রি নম্বরটি হলো – ১০৭০

এছাড়াও কলকাতা পুলিশের তরফে তিনটি নম্বর দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য। এই তিনটি নম্বর হলো- ০৩৩ ২২১৪ ৩০২৪ / ০৩৩ ২২১৪ ১৩১০ / ০৩৩ ২২১৪ ৩২৩০

এছাড়াও রাজ্য সরকারের তরফে একটি হোয়াটস অ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। হোয়াটস অ্যাপ নম্বরটি হলো – ৯৪৩২৬২৪৩৬৫

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ঝড়ে আক্রান্তদের সাহায্য করতে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কাল দুপুরে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। আবহাওয়াবিদরা বলছেন এই ঝড় আয়লার থেকেও ভয়ঙ্কর হবে। কাল দুপুর ১২ টার পর কেউ বাড়ি থেকে বেরোবেন না।” সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বুধবার সারারাত তিনি নবান্নে থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও তার ফোনে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মৌসম ভবন জানাচ্ছে তীব্র বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আগামী ৬-৭ ঘন্টার মধ্যে প্রচন্ড বেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়বে এই ঝড়। দক্ষিণ ২৪ পরগণাতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এই ঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026