পৃথিবীর চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে চাঁদ। সেই চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এসে পৌঁছায় তখন পৃথিবী থেকে চাঁদকে বৃহত্তম দেখায়। বছরের একটি নির্দিষ্ট পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীর কাছাকাছি এলে তবেই সুপারমুন দেখা যায়। এই সময় চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি থেকে কম হয়। এই রাতে চাঁদ পৃথিবীর থেকে ৩ লক্ষ ৫৬ হাজার ৯০৭ কিমি দূরে অবস্থান করে।
এ বছরের সুপারমুনের নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ। সিএনইটি-এর প্রতিবেদন অনুসারে, যা দেখা যাবে ৮ এপ্রিল। সুপারমুনকে গোলাপি বলা হলেও তা আদতে গোলাপি রং-এর নয়। এই নামকরণ করা হয়েছে উত্তর আমেরিকার এক ধরনের ফুল ফ্লক্স সাবুলাটা-র গোলাপি রং-এর অনুকরণে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছরের সুপার মুন বসন্তকালে দেখা যাচ্ছে। আবার ওই ফুলও বসন্তকালে ফোটে তাই ওই ফুলের রং অনুসারে সুপারমুনের নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ। পূর্ণিমার সম্পূর্ণ গোলাকার চাঁদ আবার কোথাও কোথাও স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও পরিচিত।
ভারতে এই সুপারমুন দেখা যাবে ৮ এপ্রিল সকাল ৮ টা ৫০ মিনিটে। ভারতীয় সময় অনুসারে দিনের বেলা এই সুপারমুন আকাশে দেখা গেলেও খালি চোখে তা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাই ভারত থেকে সুপারমুন দেখতে ভরসা অনলাইন ওয়েবসাইট। বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সুপারমুনের লাইভ স্ট্রিমিং দেখা যাবে বলে জানা গেছে।
কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…
গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…
বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…
ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…
আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…
চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…