শ্রেয়া চ্যাটার্জি – মন্দির, মসজিদ, গির্জায় তালা ঝুলছে। মানুষরূপী ভগবানরা সাদা পোশাকে রয়েছেন হাসপাতালে, হাসপাতালে নার্স, ডাক্তার, সহকারি কর্মী, রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ, শহরাঞ্চল কে জীবাণুমুক্ত করার জন্য কর্মীরা প্রত্যেকেই এখন আমাদের কাছে ঈশ্বর সমতুল্য। এই মানুষগুলো না থাকলে আমরা ঘরের মধ্যে কিছুটা নিশ্চিন্তে হলেও থাকতে পারতাম না।
করোনা ভাইরাস রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের। কিন্তু একবার ভাবুন তো এই মানুষগুলো রাত দিন এক করে শুধুমাত্র আমাদেরকে বাঁচিয়ে তুলবে বলে পরিশ্রম করে চলেছেন। মন্দিরের ভগবান, মসজিদের আল্লাহ, চার্চের যীশুখ্রীষ্ট আপাদমস্তক তাদেরকেও জীবাণুমুক্ত করা হচ্ছে। ভগবানের কাছে পুজো দিয়ে কিংবা মসজিদে গিয়ে জটলা বেঁধে আল্লাহকে ডেকে অথবা চার্চে একসঙ্গে বসে প্রার্থনা করলে করোনা ভাইরাস এ আক্রান্তের সংখ্যা বাড়বে বই কমবে না। কারণ এই ভাইরাস থেকে মুক্তি পেতে একমাত্র রাস্তা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। কোন ঐশ্বরিক ক্ষমতা এটি থেকে আপনাকে মুক্ত করতে পারবে না। করবে একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানকে গ্রহণ করুন। বিজ্ঞানকে গ্রহণ করে একসময় মানুষ উন্নতির শিখরে উঠেছে।
আজ কেন কুসংস্কারকে মেনে নিচ্ছেন? মুসলিমদের জমায়েতের সাথে সাথে অনেক জায়গা তে পুজো দেওয়াকে কেন্দ্র করে অনেক জমায়েত লক্ষ্য করা গেছে। আপনি কাকে দোষ দেবেন? কোন ধর্মকে? কোন নির্দিষ্ট জাতিকে? না, ভুল আমরা সবাই করছি। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে এই ভুলের মাশুল দিতে হবে। করোনা ভাইরাস কিন্তু কোন জাতি বা ধর্ম দেখে দেখে আসে না। তাই বিজ্ঞানকে মেনে নিন, কুসংস্কার বর্জন করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…