সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সুপারস্টার সিঙ্গার সিজন ৩ একেবারে জমে উঠেছে। এই সিজনে শিলিগুড়ির ছেলে শুভ সূত্রধর তার গানের গলার মাধ্যমে সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। এই কিশোরের মায়াবী কন্ঠে বুঁদ এখন ভারতের প্রতিটি দর্শক। অভিজিৎ ভট্টাচার্য থেকে শুরু করে অনুরাধা পাড়োয়াল, সবাই শুভর গানের গলার প্রশংসায় পঞ্চমুখ। অরিজিৎ সিং এর সঙ্গে শুভর তুলনা চলছে প্রথম থেকেই। নেট পাড়ায় তিনি এখন ক্ষুদে অরিজিৎ নামেও জনপ্রিয় হয়ে উঠেছেন।
অন্যদিকে এই টেলিভিশন প্রোগ্রামে বাংলার নাম উজ্জ্বল করেছেন আরো একজন গায়িকা অরুনিতা কাঞ্জিলালও। সনি টিভির এই মিউজিক রিয়ালিটি শোতে ক্যাপিনের আসনে বর্তমানে রয়েছেন তিনি। আর শুভ এবং তার জুটি সবসময়ই সুপার হিট হয়ে ওঠে। দিন কয়েক আগে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে উপস্থিত হয়েছিলেন ৯০ এর দশকের দুরন্ত অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। তার সামনে তারই জনপ্রিয় ছবি দামিনির চাঁদ তারে গাওয়াহ্ হে গানটি শোনালেন শুভ এবং অরুনিতা। তার পাশাপাশি মোনালি ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় গান মনটা রে গাইলেন ক্যাপ্টেন এবং তার সাগরেদ।
লুডেরা ছবির জন্য বাংলার বাউল গানের অনুপ্রেরণায় নয় অমিত ত্রিবেদী তৈরি করেছিলেন এই মনটারে গানটি। এই গানটি গেয়েছিলেন মোনালি ঠাকুর। আর এই গানটি এবারে মঞ্চে শোনালেন অরুনিতা এবং শুভ। তবে তার সঙ্গে মিলেমিশে ছিল, পিরিত বড় জ্বালারে গানটিও। ফলে সবমিলিয়ে এটা ছিল একটা দারুন পারফরমেন্স। কমেন্ট বক্সে অনেকে এই গানের প্রশংসা করেছেন। অনেকে তাকে সরাসরি অরিজিৎ সিং এর সঙ্গে তুলনা করেছেন। কিছুদিন আগে শুভকে নিয়ে অনুরাধা পাড়োয়ালের মতো একজন কিংবদন্তি শিল্পী বলেছিলেন, “প্রত্যেক জেনারেশনে একজন হিরোর ভয়েস থাকে। এই জেনারেশনে সেটা অরিজিতের। আমার মনে হয় এর পরের জেনারেশনে অবশ্যই সেটা শুভর হবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…