নিউজ

Weather Update: দুপুরেই নামল সন্ধ্যার অন্ধকার, বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এই জেলাগুলিতে

কয়েক দিনের গুমোট গরমের অস্বস্তি কাটিয়ে স্বস্তি দিতে বড় সুখবর দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather)। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয় হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস সত্যি করে দুপুরের মধ্যেই বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় দুপুরেই নেমে এসেছে অন্ধকার। মধ্য কলকাতা সহ একাধিক অংশে বৃষ্টিও শুরু হয়েছে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর ছিল, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি তো জারি তো থাকবেই, পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ জুড়ে দুই বঙ্গেই বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ২২ তারিখ একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে যা পরে উত্তর পূর্ব দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026