নিউজ

একটা গাছের দাম কত হতে পারে? চূড়ান্ত দাম নির্ধারণ সুপ্রিম কমিটির

একটা গাছের (Tree) দাম কত হতে পারে? গাছের দাম নির্ধারণের ভিত্তি কী হবে? এই প্রশ্নের উত্তর জানতে, সুপ্রিম কোর্ট (Supreme Court) কিছুদিন আগে একটি কমিটি (Comitee) গঠন করেছিল, যার রিপোর্ট  প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত এই কমিটি জানিয়েছে, কোনও একক গাছের দাম প্রতি বছর ৭৪ হাজার ৫০০ টাকা হতে পারে এবং বছর বছর সেই দাম যুক্ত হতে থাকবে। সেই হিসাবে ১০০ বছর বাঁচা কোনও গাছের দাম ৭২ লক্ষ টাকা ধরা হচ্ছে।

আসলে পশ্চিমবঙ্গে  রেলের পাঁচটি ওভার ব্রিজ তৈরি করতে ৩০০  টি গাছ কাটা দরকার ছিল। সেই কারণে গাছগুলির মূল্যায়নের জন্য সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এসব গাছের মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা।

ইংরেজি পত্রিকা দ্য হিন্দু-র খবরে বলা হয়েছে, কমিটির মতে, কাঠের দাম বাদেও বাজারে  যে কোনও গাছের দাম আর থেকে নির্গত অক্সিজেন, কম্পোস্ট, তার থেকে পাওয়া সুবিধা এবং বয়সের ভিত্তিতে নির্ধরণ করা যেতে পারে। গাছের দাম যদি বার্ষিক ৭৪ হাজার ৫০০ টাকা হয় তবে তাতে অক্সিজেনের দাম পড়বে ৪৫ হাজার, সারের দাম ২০ হাজার এবং  বাকিটা কাঠের দাম।

যদিও এই কমিটি এক বছর আগে তার প্রতিবেদন দিয়েছে,  তবে বুধবার প্রধান বিচারপতি এস.এ. বোবদে এই বিষয়ে মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন  যে কোনও রেল বা সড়ক প্রকল্পের দাম যদি নির্ধারণ করা হয় তবে গাছ কাটা বা সরিয়ে ফেলার দামও নির্ধারণ করতে হবে এবং প্রকল্পের পরিমাণে তা অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলায় রেল প্রকল্পের জন্য  যে ৩০০ টি গাছ কাটার কথা বলা হচ্ছে কা ভারত সরকারের সেতু ভারতম মেগা প্রকল্পের একটি অংশ।  এর মূল্য প্রায় ২০  হাজার কোটি টাকারও বেশি। যে গাছগুলিকে নিয়ে  প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তাদের বয়স প্রায় ১০০ বছর বলে বিবেচিত হয়েছে এবং তার ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট গঠিত এই কমিটিতে পরিবেশ সম্পর্কিত অনেক বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্ট তার মন্তব্যে সরকারকে পরামর্শ দিয়েছে যে তারা যাতে ভবিষ্যতের প্রকল্পগুলির ক্ষেত্রে পরিবেশের ক্ষতি না হয় এবং গাছ কাটা না হয় সেদিকে নজর দেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026