নয়াদিল্লি: দেশের মধ্যে করোনা পরিস্থিতি এখন কিছুটা ভালর দিকে হলেও পরবর্তীকালে যাতে এই পরিস্থিতি হাতের বাইরে পুনরায় চলে না যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা রুখতে ডিসইনফেকশন টানেল ব্যবহার করেছে কেন্দ্র। কিন্তু করোনা নিয়ন্ত্রণ করতে ডিসইনফেকশন টানেল বন্ধ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
এর পাশাপাশি সুপ্রিমকোর্ট আরও জানিয়েছে ফিউনিগেশন অর্থাৎ অতি বেগুনি রশ্মির ব্যবহার করা চলবে না। এতে মানুষের শারীরিক, মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানানো হয়েছে। আইনের ছাত্র গুরসিমরণ সিং নারুলার দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানিতে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি কেন্দ্রকে ফিউনিগেশন বন্ধ করার নির্দেশিকা অবিলম্বে জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট।
করোনা অতিমারিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ডিসইনফেকশন টানেল ব্যবহার করা হয়, তা আসলে করোনামুক্ত করে না মানুষকে। উল্টে বেশ কিছু স্যানিটাইজার এবং এই ডিসইনফেকশন টানেলের মাধ্যমে মানুষের শরীরে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আগেই সতর্ক করে দিয়েছে এই ডিসইনফেকশন টানেল সম্পর্কে। এই জনস্বার্থ মামলায় এগুলিকে যুক্তি হিসেবে তুলে ধরা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…