নিউজ

মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভকে ইউনেস্কোর বিশেষ সম্মান

ভোপাল: মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ অভয়ারণ্যের মুকুটে জুড়লো নয়া পালক। গ্লোবাল নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছে এই অভয়অরণ্যকে। এই অন্তর্ভুক্তিকরণের কাজটি করেছে ইউনেস্কো। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর পান্না টাইগার রিজার্ভকে অভিনন্দন জানিয়ে এ কথা ঘোষণা করেছেন।

ইউনেস্কো থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে পান্না টাইগার রিজার্ভের বাফার জোন বাস্তুতন্ত্র রক্ষায় উল্লেখযোগ্য কাজ করেছে। মধ্যপ্রদেশের এই জায়গায় আয়ের মূল উৎস হল, বনজ সম্পদ, উদ্যান এবং এই বন দফতর ঘিরে বিভিন্ন আয়ের উৎস। আর এই সকল জিনিসই আকৃষ্ট করেছে ইউনেস্কোকে। আর তার ফলেই পান্না টাইগার রিজার্ভকে এই তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর পক্ষ থেকে।

কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর পান্না টাইগার রিজার্ভ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন এবং সেখানকার বাঘেদের নিয়ে একটি ৫০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট। ইউনেস্কোর দেওয়া এই সম্মান মধ্যপ্রদেশের ইকো-ট্যুরিজমের ক্ষেত্রে একটা সাফল্য এনে দিল, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026