খেলা

নতুন চাকরিতে যোগ দিতে চলেছেন রায়না, রবি শাস্ত্রী প্রত্যাবর্তন করতে চলেছেন নিজের দায়িত্বে

আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মেগা আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। সবকিছুর মধ্যেও একটি প্রশ্ন আজও ক্রিকেটপ্রেমীদের মনে জাগ্রত। সুরেশ রায়না বিহীন এই প্রথমবার আয়োজিত হতে চলেছে আইপিএলের আসর। মিস্টার আইপিএল ভিন্ন মেগা আসর অধরা বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে আইপিএল খেলে আসছিলেন সুরেশ রায়না। তবে চলতি আইপিএলে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

এমনকি তার পুরনো শিবির চেন্নাই সুপার কিংস মুখ ফিরিয়ে নিয়েছে। আইপিএলে সুযোগ না পেয়ে বিদেশী লিগে খেলতে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন সুরেশ রায়না। যদিও সেই আবেদনের কোন জবাব পাননি তিনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এখানেই সমাপ্তি ঘটতে চলেছে সুরেশ রায়নার ক্যারিয়ার?

তবে সমস্ত জল্পনা নিমেষেই উধাও হয়ে গিয়ে নতুন সূর্য উঠলো সুরেশ রায়নার জীবনে। ক্রিকেটার হিসেবে না হলেও আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে সংযুক্ত থাকতে পারেন মিস্টার আইপিএল। বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে নির্দিষ্ট নোটিশ প্রকাশ করা না হলেও জানা গেছে, ক্রিকেট সম্প্রচারকারী চ্যানেলের সাথে হিন্দি ভাষায় ধারাভাষ্যকার হিসেবে নিযুক্ত হতে পারেন সুরেশ রায়না। যদিও এর আগে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই সুরেশ রায়নার। তারপরেও আইপিএলের সাথে তার সংযোগ অনেকটাই মন ভরিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

এছাড়া সূত্রের আরো খবর, ধারাভাষ্যকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করতে পারেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। দীর্ঘ ৫ বছরের বিরতির পর আবারও এই কর্মজীবনের প্রত্যাবর্তন করতে পারেন তিনি। হিন্দি এবং ইংলিশ ভাষায় অত্যন্ত সাবলীল রবি শাস্ত্রী একজন ধারাভাষ্যকার হিসেবে সর্বজন পরিচিত। তাই ক্রিকেটের সাথে তার সংযুক্তিকরণ যথোপযুক্ত বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026