খেলা

১৪ বছর পর বিশ্বকাপে লজ্জাজনক রেকর্ড গড়লো ভারতীয় মহিলা ক্রিকেট দল

বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দল মিতালি রাজের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে ব্যস্ত রয়েছে। সেই বিশ্বকাপের আসরে গৌরবের রেকর্ড এবং লজ্জার রেকর্ড করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দু’দিনের ব্যবধানে আকাশ-পাতাল উত্থান-পতন দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দল নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল। ৩১৮ রানের লক্ষ্যমাত্রা দিয়ে হেসে খেলে ম্যাচ জিতে গিয়েছিল ঝুলন গোস্বামীরা। সেই দল নিয়ে পরের ম্যাচেই লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। মাত্র ১৩৪ রানে অলআউট হল ভারত।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৩৬.২ ওভার খেলে ১৩৪ রান করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ২০০৯ বিশ্বকাপের পর এত কম রান ভারত কখনও করেনি। ২০০৯ সালে সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্দিষ্ট ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করেছিল টিম ইন্ডিয়া। আর এ বার তো সেই লজ্জার রেকর্ড ভেঙে ১৩৪ রানেই অল আউট হয়ে গেল ভারত। যা বিশ্বকাপের ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এরপর ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন, ভারতের ব্যাটিং পতনের কোন সমাধান নেই। আমরা শুধু সমাধান করার চেষ্টা করি। কখনো ভারতের ওপেনিং জুটি জ্বলে ওঠে আবার কখনো মিডিল অর্ডার। যদি ব্যর্থ হয় সে ক্ষেত্রে কেউই দাঁড়াতে পারে না ক্রিজে। তবে আমরা কিছু না পারলেও এটির সমাধান করার চেষ্টা করতে পারি।

আজ টসে জিতে ভারতকে এ দিন প্রথমে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতের মেয়েরা। ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ১৮, ২৫, ২৮, ৬১ রানে পরপর ২ উইকেট- যেন একটি ঝড় পুরো ভারতকেই উড়িয়ে নিয়ে যায়। এত বিফলতার মাঝে স্মৃতি মান্ধানার ৩৫ এবং রিচা ঘোষের ৩৩ ভারতকে ১০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। এ ছাড়া ঝুলন গোস্বামী ২০, হরমনপ্রীত কাউরের ১৪- তাও দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। বাকি কোন ভারতীয় ক্রিকেটার তো দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। এর পর মাত্র ১৩৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে হেসেখেলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026