অফবিট

অবাক কান্ড!! এক ঘরে ঘণ্টার ঘণ্টা সময় কাঁটাল কুকুর ও চিতাবাঘ

পৃথিবীতে প্রায় দিনই কিছু না কিছু অবাক করা ঘটনা ঘটেই চলেছে । আর তা শুধুমাত্র মানবজাতি তেই নয় পশু জগতেও ঘটছে। তার মধ্যে আমরা অনেক কিছুর খবরই পাই সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন এর মাধ্যমে।সেরকমই একটি ভিডিও সাম্প্রতিককালে আমরা সোশ্যাল মিডয়াতে ভাইরাল হতে দেখি।

আমরা যেই ভিডিও টির কথা বলছি সেটি ঘটে দক্ষিণ কান্নার এর কিরু রিজার্ভ জঙ্গলে। সেখান থেকে একটি ক্ষুধার্ত চিতা বাঘ বেরিয়ে আসে লোকালয়ে। তাই দেখে তো হই হই রব পড়ে যায় পুরো এলাকায়।যেমন টা আগেই বলা হলো যে চিতাটি ছিল ক্ষুধার্ত তেমন সময় এটাই স্বাভাবিক যে সে যাকেই সামনে পাবে তার মাংসই তার ভোজন হবে।

এমন সময় সে দেখতে পায় একটি কুকুরকে। তাকে দেখেই সে নিজের খাদ্য বানানোর জন্য ছুটতে থাকে।অন্য দিকে কুকুরটিও নিজের প্রাণ রক্ষার জন্য ছুটতে থাকে।এরকম ছুটতে ছুটতে কুকুরটি নিজেকে রক্ষা করার জন্য একটি ফার্ম হাউসের বাথরুমে আশ্রয় নেয় আর তার পিছু পিছু সেই বাথরুমে চিতাটিও ঢুকে পড়ে। সেখানকার লোকেরা ভয় পেয়ে তাদের দুজনকেই একসাথে বাথরুমেই আটকে দেয়।

এর পর কেটে যায় অনেক টা সময়। তারপর বনদপ্তরে খবর দেওয়া হলে তারা এসে দরজা খোলার ব্যবস্থা করেন। প্রায় ৯ ঘণ্টা তারা বন্দী অবস্থায় থাকে। কর্মীরা তো মনে করেন কুকুর টি হয়তো প্রাণে আর রক্ষা পায়নি শেষ পর্যন্ত। কিন্তু দরজা খুলতেই সকলে অবাক।কুকুরটি মারা যাওয়া তো দূরের কথা কুকুর টির গায়ে একটা আঁচড়ের দাগও পর্যন্ত লাগেনি।দরজা খোলার আগেই বাঘ টি অন্য একটি গর্ত দিয়ে পালিয়ে জঙ্গলে চলে যায়।বনদপ্তরের কর্মী দের মনে হয়ছে বাঘটি ওখানে আটকা পড়ে যাওয়াতে নিজেই ভয় পেয়ে গেছিলো তাই তার কাছে তখন সেখান থেকে পালিয়ে যাওয়াটাই বড়ো উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল।

Rahit Roy

Published by
Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026