রাজ্য

স্কুল খোলার জন্য ২৮ পাতার নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ, জানুন কি নিয়ম মানতে হবে

করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। নতুন বছরের শুরুতেকরণা প্যানডেমিক এর প্রভাব কিছুটা আয়ত্তে আসার পর এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলে যাবে। স্কুল খুলে ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি। এবার প্রায় ১১ মাস পর স্কুল খুলতে চলেছে। কিন্তু স্কুল খুললেও মেনে চলতে হবে পর্ষদের দেওয়া নির্দেশিকা। আজ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ একটি ২৮ পাতার নির্দেশিকা বা করণা প্যানডেমিক গাইডলাইন প্রকাশ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি স্কুল খুললে প্রত্যেকটি স্কুলে এই গাইডলাইন মানা বাধ্যতামূলক।

আসলে স্কুল খুললেও পড়ুয়াদের সবরকম নিরাপত্তা রাখার কথা ভেবে এগোচ্ছে রাজ্য সরকার। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছে স্কুল খোলার আগে গোটা স্কুল বিল্ডিং এ জীবানুমুক্তকরণের কাজ করতে হবে। স্কুলে উপস্থিত থাকার সময় শিক্ষক শিক্ষাকর্মী ও পড়ুয়াদের মাক্স পরা বাধ্যতামূলক। রুটিন মেনে সমস্ত ক্লাস হলেও ক্লাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আসুন আজকের এই প্রতিবেদনে দেখে নিন আপনার বাড়ির ছেলে বা মেয়েকে স্কুলে পাঠাতে হলে কি কি নির্দেশিকা মেনে চলতে হবে।

  • স্কুলে মাক্স পরা বাধ্যতামূলক। তবে গ্লাভস বা টুপি পড়া বাধ্যতামূলক নয়।
  • স্কুলে ঢোকার সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এছাড়াও নিয়মিত হাত স্যানিটাইজার করতে হবে।
  • প্রত্যেককে নিজের টিফিন ও জলের বোতল আনতে হবে।
  • কোন ধাতব আংটি বা চেন পড়া যাবে না।
  • কোন অসুস্থ থাকলে স্কুলে আসা যাবেনা। এছাড়া আপাতত স্কুলের খেলাধুলা ও শরীরচর্চা ক্লাস বন্ধ থাকবে।

১২ ফেব্রুয়ারি ১১ মাস পর রাজ্যের সমস্ত স্কুলগুলি আবারো খুলতে চলেছে। ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে প্রায় ৪০ লাখ পড়ুয়া স্কুলে যাওয়া শুরু করবে। এবার কোভিড প্রটোকল মেনে স্কুলগুলিতে ক্লাস করানো প্রত্যেকটি স্কুলের কাছে একটি বড় চ্যালেঞ্জ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026