বিনোদন

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

কৌশিক পোল্ল্যে: বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউডের এই অভিনেতা। সদ্যই বিভিন্ন ট্যুইটে তার মৃত্যুর খবরটি প্রকাশ্যে এসেছে। তবে কি কারণে আত্মহত্যা! তার মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বান্দ্রায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অভিনেতা। তার পরিচারকই প্রথম মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এই খবরে শোকস্তব্ধ গোটা বলিউড। পুলিশের রিপোর্ট অনুযায়ী লকডাউনে তিন মাস কাজ বন্ধ থাকায় মানসিক অবসাদের শিকার হন অভিনেতা এমনটাই প্রাথমিক অনুমান। যদিও আত্মহত্যার পিছনে প্রেম জনিত কোন সমস্যা বা কারণ রয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

বর্তমান বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা সুশান্ত, তা সত্বেও কেন এই পতন সে প্রশ্ন উঠে আসছে বারবার। ক্যারিয়ারের মাঝগগনে ছিলেন তিনি। তার অভিনীত শেষ ছবি ‘ছিঁছোড়ে’ সমালোচকদের যথেষ্ট পছন্দ হয়েছিল। ‘কাই পো চে’ দিয়ে ক্যারিয়ার শুরু করে এমএস ধোনির বায়োপিক, কেদারনাথ প্রভৃতি সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বলিউড সেলেব থেকে আমজনতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026