বিনোদন

জুস খেয়ে দরজা বন্ধ করে দেন সুশান্ত, শেষ কয়েক ঘন্টা কি করেছিলেন অভিনেতা?

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সেটার প্রমাণ মিলল অভিনেতার এই আত্মহত্যার ঘটনাতে। ঠিক কি হয়েছিল বা কি ঘটেছিল সুশান্তের জীবনে তা সবার অজানা। আর এই কারণ অজানা বলেই অকালে চলে যেতে হল একজন প্রতিভাবান অভিনেতাকে। যিনি একজন ভালো অভিনেতার সাথেই ছিলেন একজন ভালো মানুষ ও।  মাত্র ৩৪বছরেই তাঁর জীবনের পাতায় দাড়ি বসল।

সুশান্ত যখন আত্মহত্যা করেছিলেন, তখন তাঁর আপার্টমেন্টের মধ্যে আরও চারজন ছিলেন। দুজন কুক, একজন পরিচারক ও একজন বন্ধু। কিন্তু কেউ কিচ্ছু টের পায়নি। এমনকি সুশান্তের মধ্যে কোনো সন্ধেহজনক প্রবণতাও দেখা যায়নি। রবিবার অনেক সকালে ওই সাড়ে ৬ টা নাগাদ ঘুম থেকে ওঠেন তিনি। তারপর ৯ টা নাগাদ দিদির সাথে খুব অল্প সময়ের জন্য ফোনেও কথা বলেন। তারপর ১০ টার সময় ফলের রস চেয়ে খান পরিচারকের থেকে। আর তারপর একটু ঘুমোবেন বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন।

এর কিছুক্ষন পরেই পরিচারক দরজাতে গিয়ে ধাক্কা দিয়ে ডাকেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। আবার ঠিক ১২ টা নাগাদ পরিচারক এসে ডাকেন, তখনও সাড়া না পাওয়া যাওয়াতে সে ঘাবড়ে গিয়ে সুশান্তের দিদিকে ফোন করেন। তারপর দিদির কথা মত চাবিওয়ালাকে ডেকে আনা হয়। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকেও। দরজা ভেঙে দেখা যাই ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন অভিনেতা।

ময়নাতদন্তের  রিপোর্টে ‘হ্যাংগিং’-র জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে সংবাদ  মাধ্যম সূত্রে খবর। তাঁর শরীরের কোনো অঙ্গে বিষ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ঠিক কি কারণে অভিনেতা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করছেন। শেষ কয়েক ঘন্টা তিনি কার সাথে ফোনে কথা বলেছিলেন, কি করেছিলেন সব কিছুর তদন্ত করছেন মুম্বাই পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026