বিনোদন

আত্মহত্যার ৩ দিন আগে সুশান্ত করেছিল এই কাজটি, জানাল মুম্বাই পুলিশ

নিজের হাতেই শেষ করেছেন নিজের জীবন তবে তার আগে কর্মীদের দিয়ে গেছেন বকেয়া টাকা। জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত যিনি বান্দ্রার বাড়িতে গত ১৪ই জুন আত্মহত্যা করেছেন। তবে জানা গিয়েছে তার আগেই সমস্ত কর্মীদের বকেয়া টাকা দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদের এও বলেছিলেন যে আর কোনো অর্থ তিনি দিতে পারবেন না। এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ।

বর্তমান করোনা আবহে বেতন পেয়ে খুশি হয়েছিলেন সমস্ত কর্মীরা। অভিনেতাকে তারা বলেছিলেন, “আপনি আমাদের জন্য অনেক করেছেন, ভবিষ্যতে আমরা কিছু না কিছু করে নেবো।” প্রয়াত অভিনেতার আত্মহত্যার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সূত্র থেকে খবর, বৃহস্পতিবার তার বান্ধবী রিয়া চক্রবর্তী বান্দ্রা থানায় গিয়ে নিজের বয়ান দিয়েছেন। এছাড়া বুধবার বলিউডের কাস্টিং ডিরেক্টর এবং সুশান্তের ঘনিষ্ঠ মুকেশ ছাবড়ার বয়ানও রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুশান্ত বেশ কিছুদিন ধরেই হতাশাগ্রস্ত ছিলেন। তবে এর পেছনে কি কারণ রয়েছে তা খোঁজার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত তার পরিবারের সদস্যসহ মোট ১০ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যদিও তার বাবা কেকে সিং এর দাবী তারা কেউই জানতেন না যে, সুশান্ত হতাশাগ্রস্ত রয়েছে। এর আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছিলেন “পেশাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা” ই আত্মহত্যার কারণ কিনা সেই বিষয়েও নজর রাখবে মুম্বাই পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026