রণবীরের উপর চটলেন সুশান্ত অনুরাগীরা। একটি চিপস এর বিজ্ঞাপনে সুশান্তকে বিদ্রুপ করার দ্বায়ে উঠল বয়কটের ডাক। হ্যাঁ, বয়কটের ডাক দেওয়া হয়েছে নির্দিষ্ট চিপস এবং স্ন্যাকস ব্র্যান্ডটিকেও। কিন্তু রণবীর সিং এর উপর এতটা খাপ্পা কেন সুশান্তের অনুরাগীরা? ঠিক কি ছিল সেই বিজ্ঞাপনে? চলুন দেখে নেওয়া যাক।
এই বিজ্ঞাপনে রণবীরের চরিত্রটিকে প্রশ্ন করা হয়, তাঁর ভবিষ্যতে কী করার পরিকল্পনা? “Beta, aage Kya Plan Hai?” উত্তরে রণবীর জানান প্যারাডক্সিকাল ফোটন, অ্যালগরিদম এবং এলিয়েনস সম্পর্কে এলোমেলো কথা। রণবীরের মুখে ফোটন, প্যারাডক্স, এলিয়েনস এই সমস্ত শব্দ থাকার কারণে সুশান্তের অনুরাগীদের মনে হয়েছে এই বিজ্ঞাপনে সুশান্তকে বিদ্রুপ করা হয়েছে।
কেউ কেউ রণবীরকে ‘মিস্টার কার্টুন’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। রণবীরের উদ্ভট পোশাক নিয়েও শুরু হয় চর্চা। এছাড়াও, কেউ লিখেছেন, ‘রণবীরের পক্ষে ফোটন বোঝা সম্ভব নয়, তার জন্য সুশান্তের মত জিনিয়াস হতে হয়।’
এদিকে ওই নির্দিষ্ট চিপস কোম্পানির উদ্যক্তরা এই নিয়ে এখনও কিছু মতামত প্রকাশ করেননি। ইতিমধ্যেই ওই নির্দিষ্ট সংস্থার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের ভিডিওটি ‘ডিস লাইক’ এর বন্যা বইছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…