রাজ্য

মালদহ বিস্ফোরণে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মমতার, নিহতের পরিবার পিছু পাবে ২ লক্ষ টাকা

আজ অর্থাৎ বৃহস্পতিবার মালদহের সুজাপুর এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজকে সুজাপুরের প্লাস্টিক কারখানায় আচমকা বিস্ফোরনের ভয়াবহ দৃশ্য চমকে দেওয়ার মতো। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। এছাড়াও এখন আরও ৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। মালদহের এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সকাল ১১ টা নাগাদ মালদহের ৩৪ নম্বর সড়কের ধারে সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। এছাড়াও আরও ১ জন হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। আপাতত মালদহ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ৫ জন ভর্তি আছেন। বিস্ফোরণের কথা জানতে পেরে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও মমতা বন্দোপাধ্যায় ঘটনার খবর পেলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে তড়িঘড়ি হেলিকপ্টারে করে মালদহে ঘটনাস্থল দর্শনে পাঠান তিনি।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শুনে নবান্নে বৈঠকে বসেন। তিনি মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান যে মালদহ বিস্ফোরণকাণ্ডে আহত ও নিহত পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেবে রাজ্য সরকার। প্রাথমিকভাবে বিস্ফোরণে মৃত ব্যক্তির পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আর আহতরা ৫০ হাজার টাকা করে রাজ্য সরকারের থেকে আর্থিক সহায়তা পাবে।

প্রসঙ্গত স্থানীয় সূত্রে খবর, কারখানায় কাজ চলাকালীন হঠাৎ একটি মেশিন থেকে আচমকাই বিস্ফোরণ ঘটে। তারপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে আসে দমকল বাহিনীও। এরপর প্লাস্টিক কারখানায় ঠিক কী কারণে আগুন লেগেছিল তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026