বিনোদন

এইভাবে বাঁচতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, জানুন সুশান্তের বাঁচার লড়াই কেমন ছিল?

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অবাক হয়ে গেছে সারা দেশ। আর তাঁর আত্মহত্যার কারণ নিয়ে জল্পনা তুঙ্গে। অভিনেতার মৃত্যুর পর তাঁর নানা পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। কিছু কিছু ভিডিও দেখলে ভক্তদের চোখে জল আসবে। এরই মধ্যে একটি ভিডিও ছিল ২০১৬ সালের IIT বোম্বের একটি অনুষ্ঠানের। যেখানে তিনি তাঁর জীবনের নানা কথা ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করেছিলেন।

সুশান্ত সেইসময় বলেছিলেন, “আমি ছোট থেকেই খুব উচ্চাকাঙ্খী ছিলাম। বাড়ির ছোট ছেলে হওয়াতে খুব আদর পেয়েছিলাম। মানুষের সাথে কথা বলতে খুব লজ্জা পেতাম। এখনও অবশ্য লজ্জা পাই। কিন্তু অভিনয়ে আসার পর থেকে আস্তে আস্তে সব লজ্জা ভাঙার চেষ্টা করলাম। অভিনয়ে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে আমি আমার আত্মবিশ্বাস ফিরে পাই। স্টেজে কথা বলতেও আমি পারি না। যদিও এখন আমি অভিনয়ের মধ্যে নেই, তাই সব গন্ডগোল করে ফেলতে পারি। তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

এরপর সুশান্ত হাসতে হাসতে আরও বলেন, “আজ যখন এখানে আসি,ভাবছিলাম যে কি বলবো? অর্থ আর পরিচিতি সব সুখ দেয় না। আমি নিজেই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি বড় হয়ে ওঠার পর থেকে অর্থের ভূমিকা ছিল। আমার পরিবার আমাকে ইঞ্জিনিয়ার হতে বলেছিল আর দিদিদের মেডিক্যাল নিয়ে পড়তে বলেছিল। আর ইঞ্জিনিয়ারের পর সিভিল সার্ভিস দিয়ে চাকরি করতে বলেছিল। শুরুটা কিন্তু আমি সেভাবেই করেছিলাম। কোচিং, পড়াশুনা স্বয়ং করে শেষে একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাই। আমি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই। কিন্তু আমি সাফল্যের কাছাকাছি এসেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি মন থেকে সুখী ছিলাম না। আর সেই সুখী থাকার জন্য থিয়েটার, নাচের ক্লাসে ভর্তি হই। আর এই থিয়েটার ও নাচ করতে করতেই আমার সিনেমায় আসার কথা ভাবি। আর ইঞ্জিনিয়ারিং শেষ হতে আর মাত্র দুটি সেমিস্টার বাকি, তখনই আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিই।”

কলেজ জীবনের ও নানা কথা তুলে ধরেন সুশান্ত। তাঁর কলেজের প্রফেসররা তাঁকে স্টুডেন্টদের সাথে কথা বলতে বলেন। আর তখন তিনি মজার চলে প্রফেসরকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রীটা ফিরিয়ে দেবার কথাও বলেন। সেদিনের বক্তৃতায় অভিনেতাকে খুব হাসিখুশি দেখিয়েছিল। তিনি সবসময় খুব হাসিখুশি থাকতেন। তিনিই যে এরকম অবসাদের শিকার হবেন আর এই মর্মান্তিক পরিণতি হবে তা ভাবতেও পারেনি তাঁর ভক্তরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026