সুশান্ত-অঙ্কিতার লড়াই একসঙ্গেই শুরু হয়েছিলো। একই সঙ্গে কাজ শুরু করেন ‘পবিত্র রিস্তা’ হিন্দি ধারাবাহি্কের হাত ধরে। অঙ্কিতা শুধু সুশান্তের ভাল বন্ধুই ছিলেন না। সুশান্তের মায়ের পরেই তার স্থান ছিল, এমনটাই জানা যায় সুশান্তের বন্ধু সন্দীপের থেকে। অঙ্কিতার সঙ্গে সুশান্তের বন্ধুত্ব থেকে প্রেম সবটাই বাড়ির সকলে জানতেন। সন্দীপের কথা থেকে এও জানা যায় যে, সুশান্তের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিতেও রাজী ছিলেন অঙ্কিতা। কিন্তু সব মিলিয়ে এই সম্পর্ক দীর্ঘ ছয় বছরের পর বিচ্ছেদের রেখা টানে। শুরু হয় সুশান্তের অন্য জার্নি। গভীর সম্পর্কে জড়িয়ে যান রিয়া চক্রবর্তীর সঙ্গে। এরপরের ঘটনা হয়তো সবারই জানা।
তবে, এই অঙ্কিতা সুশান্তের এক স্বপ্নকে পূরণ করলেন। সুশান্তের স্মৃতির উদ্দেশে রোপণ করলেন ১০০০ টি চারাগাছ। গত ১৩ই সেপ্টেম্বর অঙ্কিতা সুশান্তের স্মরণে এই মহান কাজটি সেরে নেন তাঁর প্রিয় পোষ্যকে পাশে নিয়ে।
আদরে আবদারে অঙ্কিতার প্রিয় পোষ্য কখনো মাটি খেয়ে ফেলছে তো কখনো অঙ্কিতাকে জড়িয়ে ধরছে।
সুশান্তের চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারেন নি অঙ্কিতা, তাই তাঁর মৃত্যুর পরও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে অঙ্কিতা লোখান্ডকে। এমনকি, সুসান্ত সিং রাজপুত চলে যাওয়ার পরেও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে অঙ্কিতা। পুলিশকেও তদন্তের সাহায্য করেছে সে। এখনো সুশান্তের স্মৃতি জড়িয়ে রয়েছে অঙ্কিতা। সুশান্তের ইচ্ছা পূরণে লেগে রয়েছেন সুশান্তের প্রিয় মানুষ অঙ্কিতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…