বিনোদন

সুশান্তের বাগান বাড়ি ছিল মাদকের ঘাঁটি, রমরমিয়ে চলত মাদক পার্টি : রিয়া

দিন যত যাচ্ছে মাদক কাণ্ডের জল ততো এগোচ্ছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়ার পর রিয়া চক্রবর্তী বলিউডের পর্দা ফাঁস করে দেন। ২৫ জন বলিউড সেলিব্রিটির নাম নেন সেদিন রিয়া যার মধ্যে থেকে ৫ জনের নাম প্রকাশ্যে আসে। উল্লেখ্য, সারা আলি খানের নাম প্রচারে আসতেই বলিউডে শোরগোল পরে যায়। সুশান্তের বাগান বাড়ির কেয়ারটেকারও দাবি করেন সারা আলি খান প্রায়শই পার্টিতে আসতেন।

তবে, সারা ছাড়াও রিয়া আরও কিছু তথ্য এনসিবি-র হাতে দেন। রিয়ার বয়ান অনুযায়ী বলিউডের একজন নামজাদা অভিনেতা সুশান্তকে নিষিদ্ধ মাদকের নেশা ধরান। লোনাভলার পাবনা লেকের বাগান বাড়িতে মাদকের পার্টির আয়োজন করতেন সুশান্ত সিং রাজপুত। ওই বাগান বাড়িতেই প্রথম সারির অভিনেতা আসতেন এবং তিনিই সর্বপ্রথম সুশান্ত কে মাদকের নেশায় মত্ত করেন।

রিয়া চক্রবর্তী এও দাবি করেন, লোনাভলার বাগান বাড়িতে সুশান্ত যে মাদক পার্টির আয়োজন করতেন, তিনি নিজে সেখানে কখনও হাজির হননি। ওই পার্টিগুলোতে মুলত গাঁজা, কোকেন, এলএসডি-র মতো বিভিন্ন কড়া মাদকের ব্যবহার করা হত বলে জানান রিয়া। অভিনেতা ছাড়াও, বি টাউনের একজন বড় মাপের পরিচালকের সঙ্গেও ওই মাদক পার্টিতে পরিচয় হয় সুশান্তের।

রিয়ার বয়ানের ভিত্তিতে এনসিবি ওই বাগান বাড়িতে তল্লাশি চালায়। কিছু নিষিদ্ধ ওষুধ, সিগারেটের এস্ট্রে ও হুক্কা সহ অন্যান্য জিনিস খুজে পান। বাগান বাড়ির কেয়ারটেকারের সঙ্গে কথা বলে এনসিবি-র কর্মকর্তারা। এমনকি ওই বাগান বাড়িতে যাওয়ার জন্য যেই নৌকা চালক রাখা হয়েছিলো তাঁর সঙ্গেও কথা বলে আধিকারিকরা। মূলত সেখান থেকে কর্মকর্তারা জানতে পারেন যে ওই চালক প্রায়শই সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রিয়া চক্রবর্তীকে নৌকায় করে নিয়ে গিয়ে বাগান বাড়িতে পৌঁছে দিতেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026