বিনোদন

Susmita Dey: কোন টেলিভিশন তারকাকে নিজের ক্রাশ বলে পরিচয় দিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত সুস্মিতা!

রাত ৮ঃ৩০ বাজতেই মিঠাই শেষ অপরাজিতা অপু সম্প্রচার শুরু হয়। আর এই ধারাবাহিকে মিষ্টি অপুকে তো সবাই ভালোবেসে ফেলেছে খুব তাড়াতাড়ি। অপু যেমন মিষ্টি তেমনি ডানপিটে স্বভাবের। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেমন ভয় পায়না তেমনই সংসারে কোনো বিপদ এলে গোয়েন্দা হতে বেশি সময় নেয়না। আবার শ্বাশুড়ির সাথে যতই কথা কাটাকাটি হোক অসুস্থ হলে রাত জেগে শ্বাশুড়ি মায়ের যত্ন নিতে জানে মিসেস অপু। আবার জামাইবাবুকে শায়েস্তা ও করে এই অপু। প্রথম থেকে এই ধারাবাহিক টিআরপিতে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে।

সকলের প্রিয় অপুর ভালো নাম সুস্মিতা দে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম হার্টথ্রব নায়িকার মধ্যে অন্যতম হলেন সুস্মিতা। প্রথম ধারাবাহিক দিয়ে সকলের মন জয় করে নিয়েছে। সম্প্রতি দীপুর হাত ধরে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন। আর সেখানে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর হাতে চুমু খাচ্ছে। আর এই ছবি পোস্ট করায় বিতর্ক তৈরি হয়েছিল। আসলে সুস্মিতা দাদাকে জানিয়েছিলেন, তিনি তাঁর কতো বড় ভক্ত। এরপরই প্রিয় দাদার হাতে চুম্বন করতে দেখা যায়। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অবশ্য পরে সেই ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে দেন সুস্মিতা। 

তবে মঙ্গলবার ফের ফ্যানেদের নজর কাড়লেন অপুর নয়া ইনস্টাগ্রাম পোস্ট। এবারে নিজের মনের মানুষের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। জানালেন কাকে দেখলে তাঁর মন বারবার ধুকপুকানি বেড়ে যায়নি। কে সুন্দরী সুস্মিতার ক্রাশ? ইনি আর কেউ নন সকলের প্রিয় কৃষ্ণ ওরফে অভিনেতা সুমেধ মুদগালকার। স্টার ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘রাধাকৃষ্ণ’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই মরাঠি অভিনেতা।

বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় এই ধারানাহিক। ডান্স রিয়ালিটি শো-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠে এসে অভিনয়তেও ছক্কা হাঁকান। আর হ্যান্ডস তারকার অনুরাগীর সংখ্যা ভূ-ভারতে কম নেই! শ্রীকৃষ্ণের চরিত্রে যে দক্ষতার সঙ্গে নিজের অভিনয় ফুটিয়ে তুলেছেন সুমেধ আর তাতে আট থেকে আশি- সকলেই তাঁর বিগ ফ্যান। মঙ্গলবার ছিল সুমেধের জন্মদিন, আর বিশেষ দিনে সুস্মিতা জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর সুস্মিতার অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অনেকে সুমেধকে নিজেদের ক্রাশ বলেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026