বিনোদন

Super Singer 3: সুপার সিঙ্গারের মঞ্চে জোর করে যীশুকে ভাইফোঁটা কৌশিকীর, রইলো ভিডিও

দুমাস আগেই স্টার জলসায় শুরু হয়েছে মিউজিক রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার ৩’। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে আছেন সকলের যীশু সেনগুপ্ত। চমক থাকছে বিচারকের আসনে। এই সিজনে বিচারক আসনে রয়েছেন কুমার শানু , সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তী। প্রতি সপ্তাহে যীশু সঞ্চালয়ায় নানান চমক রাখেন। এবারেও তার অনথা হয়নি। এই সপ্তাহে আছে আরো চমক। এ সপ্তাহের এপিসোড আছে কালীপুজো ভাইফোঁটা স্পেশ্যাল৷ আর সেখানেই জোর করে ভাইফোঁটা দেওয়া হল যীশু সেনগুপ্তকে। আর এরপরেই হাসির রোল উঠল গোটা সেটে।

চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই এও প্রোমো শেয়ার করা হয়েছে আর তা দেখেই ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। যীশু আর কৌশিকীর খুনসুটিও মনে ধরেছে সবার। এই শোয়ের শুরুর দিন থেকেই বিচারক কৌশিকীর সাথে ফ্লার্ট করার কোনও সুযোগই ছাড়েন না অভিনেতা। আর তাই এবার সুযোগ পেতেই যীশুকে ভাই বানিয়ে ফোঁটা দিয়ে দিলেন গায়িকা। সঙ্গে আবার গাইলেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’! আর এই দৃশ্যটা বেশ মজা নিয়ে উপভোগ করলেন অন্য দুই বিচারক শানু আর সোনুও। 

স্টার জলসার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একে একে প্রতিযোগীদের ডেকে স্টেজ থেকে বেরনোর সব পথ বন্ধ করে দিচ্ছেন কৌশিকী। আর আরতি ও ফুলের থালা হাতে মঞ্চে হাজির হয়েছেন তিনি। যীশুর শত আপত্তিতেও তাঁর কপালে দিয়ে দেন ফোঁটা। এরপরেই কাঁদতে শুরু করেন যীশু। এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন মোনালি ঠাকুরও। তিনিও এই দৃশ্য বেশ আনন্দের সাথে উপভোগ করেছেন। এই বিশেষ এপিসোড দেখার জন্য আগ্রহী দর্শকেরা। উল্লেখ্য,গত সপ্তাহে দীপাবলী আর কালীপুজো উপলক্ষে এই প্রথম কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে শ্যামাসঙ্গীত শুনিয়েছেন শানু। এ বার বাঙালির অন্যতম উৎসব ভাইফোঁটাও পালিত হতে চলেছে ধুমধাম করে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026