নিউজ

Kalyan Bannerjee : ‘শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলেছি’, দলবদলুদের তৃণমূলে ফেরা নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ

রাজীব বন্দ্যোপাধ্যায়ের রবিবার তৃণমূলে প্রত্যাবর্তন কোনোভাবে মেনে নিতে পারেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে তিনি মুখও খুলেছিলেন। মঙ্গলবার এবার শুভেন্দু অধিকারীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজের দলকেই খোঁচা মারলেন শ্রীরামপুরের সাংসদ। শ্রীরামপুরে কালীপুজোর উদ্বোধনে এসেছিলেন কল্যাণ। সেখানেই দলবদল নিয়ে মুখ খোলেন তিনি। এবার হয়তো নিন্দুকেরা বলবে, ভূতের মুখে রাম নাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহ্, ভেবে চিন্তেই আদতে ‘ঝি’কে মেরে বৌকে শিক্ষা’ দেওয়ার কৌশলী পন্থা অবলম্বন করেছেন শ্রীরামপুরের সাংসদ।

মঙ্গলবার নিজের কেন্দ্র শ্রীরামপুরে একটি কালী পুজোর উদ্বোধনে এসেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আর সেখামে নেতাকে ঘিরে ছিলেন তাঁর দলীয় কর্মীরা৷ সকলকে চমকে দিয়ে সেখানেই আচমকা কল্যাণ বলে ওঠেন, ‘শুভেন্দু রাগ করিস না ভাই! অনেক কথা বলে ফেলেছি!’’ নেতার মুখে এহেন ‘বচন’ শুনে কর্মীদের চক্ষু চড়কগাছ। সকলে একে অপরেরপরস্পরের মুখ চাওয়া চাওয়ি করে তাঁরা ভাবতে থাকেন ঠিক শুনছেন তো!

এখানেই শেষ নয় এইদিন বিজেপি নেতা শুভেন্দুকে উদ্দেশ্য করে কল্যাণ বলেন, ‘‘কখন কোনওদিন তুইও চলে আসবি, তার তো কোনও ঠিক নেই। যাদের যাদের সম্বন্ধে সমালোচনা করেছিলাম, তাদের সবাইকে বলছি কেউ রাগ করিস না। তখন তোরা তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়েছিলি। তাই বলেছিলাম। আবার কবে কোনদিন চলে এসে আমার চেয়ে তৃণমূলের বেশি কাছের হয়ে যাবি!” তবে কল্যাণ বাবুর এহেন মন্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তিনি এই বার্তা শুভেন্দু নয় দলবদলু প্রসঙ্গে ঘুরিয়ে দলের নেতাদেরই অন্যভাবে বার্তা দেওয়ার প্রচেষ্টা। অনেকে আবার ‘ঝি-কে মেরে বৌকে শিক্ষা দেওয়া’র প্রবাদের সঙ্গে তুলনা করেছেন।

এদিন আবার গানে গানেও তৃণমূলের সকল ‘দলবদলু’দের কটাক্ষ করে গান ও বেঁধেছেন কল্যাণ। তাঁর কথায়,”আমি সব পারেতেই আছি গাঙের জলে ভাসিয়ে দিয়ে ডিঙা…এপার-ওপার কোন পাড়ে জানি না। আমি দুই নদীতেই নাচি। তৃণমূলেও নাচছি, বিজেপিতেও নাচছি।” উল্লেখ্য  তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূল, এরপর বাবুল দল ছেড়ে এই ঘাসফুলে নাম লেখালো সর্বশেষে রাজীব ব্যনার্জি। আর তাতেই বেশ ক্ষুব্ধ দলের অন্দরের লোকেরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026