নিউজ

Weather Update: কালিপুজোয় কেমন থাকবে আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল বঙ্গবাসীরা কালীপুজো উদযাপন করবেন। আর তার আগেই কালীপুজোর মনোরম আবহাওয়া দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশাও। সকালের দিকে হালকা পাতলা গরম পোশাকও পড়তে দেখা যাচ্ছে বঙ্গবাসীকে। এভাবেই একেবারে আপনার মনে হবে হেমন্তকাল অনুভব করছেন। ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ সকালের তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নেমে গেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

আগামী দু দিনেও এই ধরণেরই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ অন্যদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া বিদরা। এইদিন কালীপুজো বা দিওয়ালিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আকাশ অংশত মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। দার্জিলিং সহ অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস।

এদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের জন্য আইএমডি অ্যালার্ট জারি করেছে৷ মৌসম ভবন জানিয়েছেন, এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এরইসঙ্গে ওড়িশা. মরাঠবাড়া, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র কোঙ্কন. গোয়া ও তেলেঙ্গানাতেও বৃষ্টি হবে৷

একনজরে আজ কলকাতার আবহাওয়া জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমছে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ থাকবে। সকালে ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে। সকাল এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026