বিনোদন

আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি, বিয়ে সেরে ফেললেন বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন

এই মুহূর্তে দুবাইতে ছুটি কাটাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন (susmita sen), সুস্মিতার বয়ফ্রেন্ড্র রহমান শল (Rohman shawl), সুস্মিতার ভাই রাজীব সেন(Rajib sen), রাজীবের স্ত্রী চারু আসোপা (charu asopa), সুস্মিতার দুই মেয়ে রেনে (Rene),  অ্যালিসা (Ayalisa)। দুবাই থেকে রাজীব একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সবাই একসঙ্গে ক্রিসমাস পার্টিতে মেতে উঠেছেন। এই পার্টিতে চারু , রহমানকে ‘জিজু’ বলে সম্বোধন করেছেন। তার মধ্যেই সুস্মিতার আঙুলে হিরের আংটি দেখে নেটিজেনদের জল্পনা তুঙ্গে উঠেছে।  সবাই অনুমান করছেন, সুস্মিতা ও রহমান চুপিসারে বিয়ে সেরেছেন।

প্রকৃত ঘটনাটি হলো এই মুহূর্তে সুস্মিতা ও রহমান এই মুহূর্তে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন।  হিরের আংটি অবশ্য রহমানের দেওয়া নয়। সুস্মিতা মিস ইউনিভার্স থাকাকালীন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হিরে পরতে পছন্দ করেন। এই কারণে সুস্মিতাকে প্রায়ই বিভিন্ন ধরনের হিরের আংটি পরেন। এখনও অবধি নেটিজেনরা তাঁর তিরিশটি হিরের আংটির সঙ্গে তাঁর বিয়ের লিঙ্ক-আপ করেছেন।  রহমানকে সুস্মিতার পরিবারের সকলেই অত্যন্ত পছন্দ করেন।  সুস্মিতার মেয়েরা রহমানকে ‘পাপা’ বলেই ডাকেন। 44 বছরের সুস্মিতা 29 বছরের রহমানকে প্রথমে পছন্দ না করলেও রেনে ও অ্যালিসার তাঁকে খুব পছন্দ হয়েছিল।  প্রকৃতপক্ষে সুস্মিতা কোনোদিন ভাবেননি, তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলে তাঁর বয়ফ্রেন্ড হতে পারেন।  কিন্তু ধীরে ধীরে বরফ গলেছে। রহমানের সঙ্গে সম্পর্কের জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে সুস্মিতাকে।  কিন্তু সুস্মিতার পরিবার ও রহমান তাঁকে ভালোবেসে সবকিছু ভুলিয়ে দিয়েছেন।

কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতে ডেবিউ করেছেন রহমান। মিউজিক ভিডিওতে পাপন(papon)-এর গাওয়া ‘মওলা’ গানে রহমানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ( Erika Fernandez)। মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। রহমান ও এরিকা জুটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছেন।  ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে মিউজিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়েছেন রহমান।  এছাড়া এই মিউজিক ভিডিওটি তিনি রেনে, অ্যালিসা সহ পরিবারের সবাইকে উৎসর্গ করেছেন।

Anirban Kundu

Recent Posts

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026