4 ঠা জানুয়ারি ছিল প্রাক্তন বিশ্বসুন্দরী এবং অভিনেত্রী সুস্মিতা সেন(Susmita sen)- এর বয়ফ্রেন্ড রহমান শল (Rohman shawl)-এর জন্মদিন। রহমানের জন্মদিন উপলক্ষ্যে সুস্মিতা ইন্সটাগ্রামে তাঁর ও রহমানের একটি সুন্দর মুহূর্তের ছবি দিয়ে রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি শেয়ার করেছেন। রহমানকে ‘বাবুশ’ বলে সম্বোধন করে তিনি লিখেছেন, রহমানের সম মনস্কামনা যেন পূর্ণ হয়। এছাড়াও দুই মেয়ে রেনে(Rene) ও অ্যালিসা(Ayalisa)- র তরফ থেকে ‘কালেক্টিভ হাগ’ পাঠিয়েছেন রহমানকে। সুস্মিতার এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে দুবাইতে ছুটি কাটাচ্ছেন সুস্মিতা, রহমান, সুস্মিতার ভাই রাজীব সেন(Rajib sen), রাজীবের স্ত্রী চারু আসোপা (charu asopa), সুস্মিতার দুই মেয়ে রেনে ও অ্যালিসা। দুবাই থেকে রাজীব একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সবাই একসঙ্গে ক্রিসমাস পার্টিতে মেতে উঠেছেন। এই পার্টিতে চারু , রহমানকে ‘জিজু’ বলে সম্বোধন করেছেন। তার মধ্যেই সুস্মিতার আঙুলে হিরের আংটি দেখে নেটিজেনদের জল্পনা তুঙ্গে উঠেছে। সবাই অনুমান করছেন, সুস্মিতা ও রহমান চুপিসারে বিয়ে সেরেছেন।
প্রকৃত ঘটনাটি হলো এই মুহূর্তে সুস্মিতা ও রহমান এই মুহূর্তে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন। হিরের আংটি অবশ্য রহমানের দেওয়া নয়। সুস্মিতা মিস ইউনিভার্স থাকাকালীন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হিরে পরতে পছন্দ করেন। এই কারণে সুস্মিতাকে প্রায়ই বিভিন্ন ধরনের হিরের আংটি পরেন। এখনও অবধি নেটিজেনরা তাঁর তিরিশটি হিরের আংটির সঙ্গে তাঁর বিয়ের লিঙ্ক-আপ করেছেন। রহমানকে সুস্মিতার পরিবারের সকলেই অত্যন্ত পছন্দ করেন। সুস্মিতার মেয়েরা রহমানকে ‘পাপা’ বলেই ডাকেন। 44 বছরের সুস্মিতা 29 বছরের রহমানকে প্রথমে পছন্দ না করলেও রেনে ও অ্যালিসার তাঁকে খুব পছন্দ হয়েছিল। প্রকৃতপক্ষে সুস্মিতা কোনোদিন ভাবেননি, তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলে তাঁর বয়ফ্রেন্ড হতে পারেন। কিন্তু ধীরে ধীরে বরফ গলেছে। রহমানের সঙ্গে সম্পর্কের জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে সুস্মিতাকে। কিন্তু সুস্মিতার পরিবার ও রহমান তাঁকে ভালোবেসে সবকিছু ভুলিয়ে দিয়েছেন।
কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতে ডেবিউ করেছেন রহমান। মিউজিক ভিডিওতে পাপন(papon)-এর গাওয়া ‘মওলা’ গানে রহমানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ( Erika Fernandez)। মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। রহমান ও এরিকা জুটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছেন। ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে মিউজিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়েছেন রহমান। এছাড়া এই মিউজিক ভিডিওটি তিনি রেনে, অ্যালিসা সহ পরিবারের সবাইকে উৎসর্গ করেছেন।
Ella Emhoff, stepdaughter of U.S. Vice President Kamala Harris, made a striking fashion statement at…
Camila Cabello is heating up social media once again. The singer and songwriter shared a…
Khloé Kardashian may be stepping back from her role at Good American, the clothing brand…
Angelina Jolie and Brad Pitt may finally be moving toward peace after years of legal…
Margot Robbie has once again proven her status as a fashion powerhouse, captivating audiences with…
Hollywood icon Sharon Stone has reignited the conversation around ageing and beauty, questioning why society…