বিনোদন

বিবাহ বিচ্ছেদের পর হৃত্বিককে দেখে এভাবে জড়িয়ে ধরলেন সুজান, দেখুন ছবি

হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খান (Sussanne Khan)-এর বিয়ে একরকম হঠাৎই হয়েছিল। শৈশব থেকেই তাঁরা একে অপরের বন্ধু। ‘কহো না পেয়ার হ্যায়’-এর মাধ্যমে হৃত্বিকের বলিউডে ডেবিউ হওয়ার সময় ওই ফিল্মের নায়িকা অমিশা পটেল (Ameesha Patel)- এর সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন রটেছিল। এরপরেই হৃত্বিকের সাথে সুজানের বাগদান ও পরে বিয়ে হয়ে যায়। তবে কয়েক বছর আগে সাত বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন হৃত্বিক ও সুজান। কিন্তু তাঁদের বিবাহ বিচ্ছেদের কারণ এখনও অজানা। তবে এরপর থেকে আরসালান গোনি (Arsalan Gony)-র সাথে সম্পর্কে রয়েছেন সুজান। হৃত্বিকের জীবনে এসেছেন সাবা আজাদ (Saba Azad)।

বিবাহ বিচ্ছেদের পরেও হৃত্বিকের সাথে সুজানের ভালো বন্ধুত্ব রয়েছে। করোনাকালে তাঁরা দুই পুত্রকে নিয়ে একসাথে একই অ্যাপার্টমেন্টে ছিলেন। এমনকি একসাথে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি মুম্বইয়ের একটি ফ্যাশন ইভেন্টে হৃত্বিককে দেখে তাঁকে জড়িয়ে ধরলেন সুজান। একসাথে ঘুরে দেখলেন গয়নার কালেকশন। এদিন সুজানের পরনে ছিল নীল রঙের ডেনিম ট্রাউজার ও অফ শোল্ডার টপ। এই পোশাকের সাথে সুজান টিম আপ করেছিলেন সোনালি রঙের স্লিং ব্যাগ। হৃত্বিকের পরনে ছিল নীল রঙের ডেনিম টি-শার্ট ও ট্রাউজার এবং কালো জ্যাকেট। চোখ আবৃত ছিল কালো রঙের সানগ্লাসে। মাথায় ছিল টুপি।

হৃত্বিক ও সুজান একে অপরের সাথে স্বচ্ছন্দ ছিলেন। পাপারাৎজিদের একাংশের ক্যামেরায় বন্দি হয়েছে হৃত্বিক ও সুজানের এই বিশেষ মুহূর্ত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ লিখেছেন, এখনও অবধি তাঁদের একসাথে দেখতেই ভালো লাগে।

অপরদিকে আগামী 25 শে জানুয়ারি রিলিজ করতে চলেছে হৃত্বিকের নতুন ফিল্ম ‘ফাইটার’। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ‘ফাইটার’ ভারতের প্রথম এরিয়াল ফিল্ম। নিঃসন্দেহে এটি হতে চলেছে হৃত্বিকের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026