ATM থেকে জাল নোট বেরিয়ে গেলে কি করবেন? নোট বদলে দেবে ব্যাংক, শর্তটা জানেন?

এটিএম এখন ভারতের প্রায় সব মানুষের প্রয়োজন হয়ে উঠেছে। যদি তাড়াতাড়ি টাকার প্রয়োজন হয় তাহলে এটিএম এর থেকে ভালো জায়গা আর নেই। খুব সহজে এটিএম মেশিন থেকে টাকা তুলে নেওয়া যায়। একদিকে যেমন সময় বেঁচে যায় অন্যদিকে খুব তাড়াতাড়ি আপনি নিজের টাকা পেয়ে যান। তবে এটিএম ব্যবহারের সময় কিছু অসুবিধা রয়েছে এবং সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে আগে থেকে। সব থেকে বড় অসুবিধাটা হলো জালিয়াতদের একটা টার্গেট থাকে এই ধরনের এটিএম মেশিন। অনেক সময় এটিএম জালিয়াতের খবর শোনা যায় এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে। সারাদেশে এখন এটিএম জালিয়াতির সংখ্যা বাড়ছে। কিন্তু যদি কোন ভাবে এটিএম থেকে জাল নোট বেরিয়ে যায় অথবা এটিএম থেকে ছেঁড়া নোট বেরিয়ে যায়, তাহলে কি করবেন? চলুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাক

প্রশ্নটা হলো এটিএম থেকে জাল নোট বেরোলে কি আপনার হাতে কিছু করার রয়েছে? অনেকে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানেন না। এর ফলে সমস্যা বাড়ে তাদের জীবনে। এটিএম থেকে জাল নোট যদি কোনভাবে বেরিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই নোট নিয়ে সেই কাউন্টারের সিসিটিভি ক্যামেরার সামনে চলে যান এবং তারপর সেই নোট যতটা সম্ভব ক্যামেরার সামনে তুলে ধরুন।

এটিএমে কোন কর্মচারী থাকলে সেই ব্যাপারটা তাকে জানাতে পারেন। কোন অবস্থাতে কিন্তু ঘাবড়ে যাবেন না। সাধারণত এটিএম থেকে জাল নোট বেরোয় না। কিন্তু যদি কোন ভাবে বেরিয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ এ টি এম স্লিপ এবং জাল নোট নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যান। সেখানে গিয়ে পুরো বিষয়টি কর্মীদের জানান। আপনাকে একটি ফর্ম দেবেন। সেই ফরম ফিলাপ করে জমা দিন। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে আপনার জানলোর পরীক্ষা করা হবে এবং তারপর আপনি আপনার আসল নোট পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026