পলিটিক্স

সিঙ্গুর থেকে টাটাদের সরানো ভুল ছিল, আমি ক্ষমা চাইছি: শুভেন্দু অধিকারী

কিছুদিন আগে সিঙ্গুর আন্দোলনের জন্য ক্ষমা চেয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। আর এবারে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে তিনি এবারে জনগণের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন,” সিঙ্গুর নিয়ে ভুল হয়েছিল। তখন আমি শুধুমাত্র ল্যাম্পপোস্ট ছিলাম।” আর এই মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এসেছে তৃণমূল এবং বামেদের কটাক্ষ।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সিঙ্গুরের সর্বনাশ করেছেন। বাংলার বেকারদের স্বপ্ন ধূলিসাৎ করেছেন। আমি ক্ষমা চাইছি।” এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় প্রতিনিধি ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম কারিগর ছিলেন শুভেন্দু। এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাহচর্য আসার সঙ্গে সঙ্গে বদলে গেল সমস্ত সমীকরণ। ২০১১ সালে তৃণমূলের বাংলা ভাষার অন্যতম কারিগর শুভেন্দু এবারে কথা বললেন তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের বিরুদ্ধে।

শুভেন্দু এদিন আরো বললেন,” মানুষের ভোটে সিঙ্গুরের মানুষদের তৃণমূলকে রিজেক্ট করেছে। সেদিন ল্যাম্পপোস্ট ছিলাম। মুখে লিউকোপ্লাস্ট লাগানো ছিল। বলেছে হাত তুলেছি।” কিছুদিন আগে বিজেপির অন্যতম বড় সেনাপতি মুকুল রায় ঠিক এইরকমই মন্তব্য করেছেন। মুকুল বলেছিলেন। আর তাদের এই সমস্ত মন্তব্যের পাল্টা খোঁচা দিয়েছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেছেন,” তৃণমূলের হয়ে এসব সুবিধা ভোগ করে এখন বোধোদয় নাটক করছেন।” বামেরাও শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, সিঙ্গুর এটা তাদের কারখানা হতে না দেওয়ার জন্য ভুল স্বীকার করলেন! কিন্তু নন্দীগ্রামে কেমিক্যাল হাব হতে না দিয়ে বাংলার যে ক্ষতি করেছিলেন, আজকে তার জন্য ক্ষমা চাইবেন শুভেন্দু অধিকারী?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026