২১ নির্বাচনের আগের দলবদল এর পুরস্কার পেলেন শিশির পত্র শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যাওয়া এই নিয়ে তাকে এবার জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিরেক্টর হিসেবে নিয়োগ করলো ভারতীয় জনতা পার্টি। দলের রাজ্য দপ্তরে এদিন বার্তা দেওয়া হয় সরাসরি দিল্লি থেকে। পাশাপাশি, কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, তাকে কিন্তু বুলেটপ্রুফ গাড়ি অব্দি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
যখন তিনি তৃণমূলে ছিলেন তখন একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাতেন শুভেন্দু। এরপরে দলীয় নেতৃত্বের সঙ্গে তার মনোমালিন্যের কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এর পরেই গেরুয়া শিবির সূত্রের খবর, তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলেও তিনি কোন পদে ছিলেন না। উনি সাংসদ নন, তাই তিনি ক্যাবিনেট মন্ত্রী হতে পারবেন না। এই কারণেই ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য একটি পদ অফার করে রাজনীতি আরো সরগরম করে দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, তৃণমূলের সঙ্গে যখন তার সংঘাত চলছিল, তখন থেকেই তাকে গুরুত্ব দেওয়া শুরু করে বিজেপি। তারপর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের পরে, শুভেন্দু কে দেওয়া হয় জেড ক্যাটাগরির নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি। এইবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তাকে দিয়ে বিজেপি বুঝিয়ে দিল, শুভেন্দু কে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…