খেলা

চোটের কারণে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উমেশ যাদব

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটো টেস্ট ম্যাচ আর খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের পেসার উমেশ যাদব। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারে তিনি পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে বর্ডার-গাভাসকার ট্রফি থেকে তিনি ছিটকে গেলেন।

অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারে পায়ের পেশিতে চোট পাওয়ার পর তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। চলতি সফরের প্রথম দুটো টেস্ট ম্য়াচ খেলেছেন উমেশ যাদব। ৩৯.৪ ওভার বল করে তিনি চারটে উইকেট শিকার করেছেন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি ৩৩ বছর বয়সি এই পেসার। কিন্তু, তৃতীয় দিন মাঠ ছাড়ার আগে তিনি জো বার্নসের উইকেটটা শিকার করেন। সকালবেলা মাত্র ১৩টা বল তিনি করতে পেরেছিলেন। চোটের পর উমেশকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যন্ত্রণার কারণে তিনি নিজের স্পেলটাও শেষ করতে পারেননি।

ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘চতুর্থ ওভারের বল করার সময় উমেশ যাদব জানিয়েছিলেন যে তাঁর পায়ের পেশিতে যন্ত্রণা অনুভব হচ্ছে। এরপর বিসিসিআইয়ের মেডিকেল টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করে। তাঁকে আপাতত স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

উমেশ প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তড়িঘড়ি চিকিৎসকদের ডাকা হয়। এরপর উমেশ মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর ওভারটি সম্পূর্ণ করেন মহম্মদ সিরাজ। ইতিপূর্বে এই চোটের কারণে বর্ডার-গাভাসকার ট্রফি থেকে বাদ পড়েছেন ইশান্ত শর্মা এবং মহম্মদ শামির মতো দুই তারকা পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছিল, ‘এই ম্যাচে উমেশ আর খেলতে পারবে না। পরের টেস্টেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026