পলিটিক্স

বিরোধী দলের মর্যাদা অটুট রাখতে মরিয়া বিজেপি, একের পর এক বিধায়ককে ফোন শুভেন্দুর

বিরোধীদল অটুট রাখার জন্য এবার মরিয়া হয়ে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই শোনা যাচ্ছে তিনি নিজে বহু বিক্ষুব্ধ বিজেপি বিধায়কদের ফোন করছেন এবং তাদেরকে তৃণমূলে যোগদান করার আহ্বান জানাচ্ছেন। মুকুলের এই দল ভালো খেলার ব্যাপারে খুব ভালোমতোই জানেন শুভেন্দু এবং দিলীপরা। কারণ তিনি বিজেপিতে যাওয়ার পরে এভাবেই বহু বিক্ষুব্ধ তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। আর এবারে তৃণমূলে যোগদান করার পর বিজেপি থেকে দল ভাঙ্গিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের তৃণমূলে নিয়ে আসতে পারেন মুকুল রায় বলে জানা যাচ্ছে।

এবারে এই বিষয়টির দিকে নিজের খেয়াল রাখা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজে প্রত্যেক বিক্ষুব্ধ বিধায়ককে ফোন করেছেন। যাকে যাকে তার মনে হয়েছে তৃণমূলে যোগদান করতে পারেন তাদেরকে নিজে থেকে ফোন করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিধায়কের কাছে শুভেন্দু অধিকারীর ফোন গিয়েছে বলে খবর। বিধায়কের ফোন করে তিনি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চেয়েছেন এবং তাদের সমস্ত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে আবার দল বদল প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন, ভারতীয় জনতা পার্টি থেকে কোন বিজেপি এমপি এবং এমএলএ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না। এসমস্ত গুজব ছড়ানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। অন্যদিকে আবার কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক কে নিয়ে শুরু হয়েছে দলবদলে জল্পনা।

সম্প্রতি জানা গেছে তিনি বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। তবে, তিনি যুক্তি সাজিয়েছেন, তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত কারণেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। বিজেপির কালিয়াগঞ্জ শাখায় ১০০ এর বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাই একটি গ্রুপ থেকে তিনি বেরিয়ে গিয়েছে। অন্যদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বিধায়ক হয়ে যাবার পরে নিজের এলাকার বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত সড়ক সম্প্রসারণের বৈঠকে তাকে ডাকা হয়নি। তাই হয়তো তিনি গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপর থেকেই দলবদলে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, সৌমেন রায় আপাতত জানিয়েছেন যে গ্রুপটি থেকে তিনি বেরিয়ে আসেন সেটি একটি মিডিয়া গ্রুপ এবং সেখানে তার থাকা না থাকা সমান। এবং তিনি আরও জানিয়েছেন তিনি নিজেও হোয়াটসঅ্যাপ ঠিক করে চালাতে জানেন না, ভুলবশত বেরিয়ে গিয়েছেন। সৌমেন রায় এর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026