পলিটিক্স

ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে আচমকা স্বাস্থ্যভবনে শুভেন্দু, সিবিআই তদন্তের দাবি বিজেপির

ভুয়া ভ্যাকসিন কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্য সরকার এবং বিরোধী দল বিজেপির মধ্যে চরম চাপানউতোর চলছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী এই পুরো বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পরে এই ভ্যাকসিন কান্ডের রহস্য সামনে আসে। গ্রেপ্তার করা হয় দেবাঞ্জন দেবকে। তবে এই ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য সরকারের উপরে ক্রমশ চাপ বৃদ্ধি করতে শুরু করলো বঙ্গ বিজেপি, গতকাল রাত থেকেই বোঝা যাচ্ছিল বিজেপি নেতারা এই ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে পারে। সেই সম্ভাবনাকে সত্যি করে এবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু এদিন বেশ কয়েকজন বিরোধী দলের সাংসদ এবং বিধায়ক নিয়ে সরাসরি চলে যান স্বাস্থ্য ভবন এবং সেখানে গোটাঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে আসেন। তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বলে খবর। এছাড়াও যদি যথার্থ পদক্ষেপ না নেয়া হয় সেখানে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বলেন, ” যদি অঘটন কিছু একটা ঘটে যেত তখন ওরা বলতো মোদীজি পাঠানো ভ্যাকসিন এর জন্য এই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে টিকাকরণ নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে’।”

উচ্চ পর্যায়ের তদন্ত যদি না করা হয় তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মামলায় তদন্ত ভালো না হলে সিবিআই এর দ্বারস্থ হতে চলেছেন তারা। অন্যদিকে আবার বিরোধীদলের বেশকিছু সাংসদ এবং নেতারা শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়েছেন। বিরোধীদলের তরফ থেকে সায়ন্তন বসু বলেন, ” দিনের পর দিন যেভাবে তৃণমূল নেতাদের নাকের ডগায় এরকম ভুয়ো কারবার চলে আসছে, বিষয়টা একেবারে অবিশ্বাস্য। ”

সায়ন্তন বসু নিজেও কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলছেন, “সাধারণ মানুষের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি। আমরা সিবিআইয়ের সাহায্য নিতে পিছপা হব না। এটা একটা সুগভীর চক্রান্ত। কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে হেয় করার চেষ্টা করা হচ্ছে এই রাজ্য সরকার এর দ্বারা।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026